Last Updated:
Amitabh Bachchan: বিলাসপুরের কপিলা তানেজা, যিনি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে এসেছিলেন, তাঁর দুর্দশার কথা বলতে গিয়ে সকলের চোখে জল এনে দেন। শ্বশুরবাড়ির অত্যাচার, ঈর্ষার যন্ত্রণা এবং ২৪ বছর ধরে মেয়ের থেকে দূরে থাকার সত্যটা শুনে বিগ বি-ও আবেগপ্রবণ হয়ে পড়েন।
মুম্বই: ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সাম্প্রতিক পর্বে বিলাসপুরের কপিলা তানেজা তাঁর সংগ্রামের গল্প দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। কেবিসি হট সিটে বসে কপিলা ৭.৫ লক্ষ টাকা এবং ৯০,০০০ টাকার সুপার বক্স বোনাস জিতেছেন। খেলা চলাকালীন তিনি শ্বশুরবাড়ির লোকজনের থেকে গার্হস্থ্য সহিংসতা ও হয়রানির এমন এক মর্মান্তিক সত্য প্রকাশ করেন যে, অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ বচ্চনও আবেগপ্রবণ হয়ে পড়েন।
প্রেম করে বিয়ে এবং যৌতুক না থাকার কারণে কপিলার শ্বশুরবাড়ির লোকজন তাকে নির্যাতন করতে শুরু করে। কপিলা জানান, তার শাশুড়ি তার গায়ে কেরোসিন ঢেলে মোমবাতি জ্বালিয়ে দেন। মুহুর্তের মধ্যে তাঁর শাড়ি ও সোয়েটার শরীরের সঙ্গে আটকে গিয়েছিল। কপিলা কোনওমতে একটি জলের ট্যাঙ্কে ডুবে নিজের জীবন বাঁচান। তিনি প্রায় দুই সপ্তাহ অচেতন ছিলেন এবং জ্ঞান ফেরার পর তাঁর অস্ত্রোপচার শুরু হয়।
কপিলা ১১টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ৭.৫ লক্ষ টাকা জিতেছিলেন। তিনি ১২ নম্বর প্রশ্নে আটকে যান, যেটি ছিল ১৯৩০-এর দশকে ব্রিটিশ ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া পশ্চিম এশিয়ার একটি শহর সম্পর্কে। সঠিক উত্তর সম্পর্কে নিশ্চিত না হয়ে তিনি খেলাটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে কেবিসি-র এই ভিডিওটি৷
