কলকাতা: অযোধ্যায় রামমন্দির হওয়ার পরে, সেখানে একের পর এক জমি কিনছেন, কাজ শুরু করছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। শোনা যাচ্ছিল, অযোধ্যায় রামমন্দির হওয়ার পরে, সেখানে প্রচুর মানুষ আসবেন, সেটা অনুমান করেই সেখানে বিনিয়োগ করছেন অমিতাভ বচ্চন। আর এবার শোনা যাচ্ছে, বিলাসবহুল হোটেল নয়.. অযোধ্যায় একটি ধর্মশালা তৈরি করতে চান ‘বিগ বি’! ইতিমধ্যেই নাকি তৈরি হয়ে গিয়েছে ওই ধর্মশালার নকশা। সেই নকশা অনুমোদনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই ধর্মশালায় ২০টিরও বেশি ঘর থাকতে পারে। এই ধর্মশালা নিজের বাবার স্মৃতির উদ্দেশে বানাতে চান অমিতাভ, এমনটাই জানিয়েছেন তিনি।
বাবার স্মৃতিতে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন অমিতাভ বচ্চন
এই নিয়ে, আকাশছোঁয়া মূল্যে অযোধ্যায় ৫টি জমি কিনেছেন অমিতাভ। অনেকেই মনে করছেন, ভবিষ্যৎ দেখতে পেয়েই অযোধ্যায় ভারি বিনিয়োগ করছেন অমিতাভ। তবে এই ধর্মশালা কেবলমাত্র তীর্থযাত্রীদের জন্যই বানাতে চান অমিতাভ। সেখানে অনেক মানুষ যাতে সুশৃঙ্খলভাবে থাকতে পারে, সেইভাবেই ধর্মশালার নকশা তৈরি করা হয়েছে। দূরদূরান্ত থেকে অযোধ্যায় আসা পুণ্যার্থীরা যাতে সেখানে ভালভাবে থাকতে পারেন একেবারে স্বল্প খরচে, সেই ব্যবস্থাই করতে চান তিনি। রামমন্দির তৈরির পরেই অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, এই স্থান আধ্যাত্মিকতার পীঠস্থান হয়ে উঠবে একটা সময়ে। সেখানে প্রচুর মানুষেরা আসবেন, সেটাই প্রত্যাশা করেছিলেন অমিতাভ। আর সেই কারণেই এই ধর্মশালা তৈরির কথা ভেবেছেন তিনি।
কেন অযোধ্যায় জমি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
শুধু অমিতাভ নয়, এর আগে রণবীর কপূরও জমি কিনেছেন অযোধ্যায়। কিন্তু কেন অযোধ্যায় এত জমি কেনার দিকে ঝুঁকছেন তারকারা? অযোধ্যায় রামমন্দির তৈরি হওয়ার ফলে, এখানকার ব্যবসা দ্রুত বৃদ্ধি হচ্ছে। পাশাপাশি, এখানে বিলাসবহুল প্রপার্টির চাহিদাও বাড়ছে। অনেকেই রামমন্দিরের কাছাকাছি জমি বা বাড়ি কিনে রাখতে চাইছেন। তা ছাড়াও, শুধুমাত্র রামমন্দির দর্শনের কারণে বহু মানুষ এখানে আসছেন, তীর্থ করতে আসছেন। ফলে এই এলাকায় হোটেলের চাহিদাও বৃদ্ধি পেয়েছে চড়চড় করে। শহরের হসপিটালিটি প্রোজেক্ট, ব্র্যান্ডেড রেসিডেন্সিয়াল এবং লাক্সারি টাউনশিপ ও দ্রুত ছড়িয়ে পড়ছে। এই অযোধ্যায় বিনিয়োগকারী তারকাদের মধ্যে অন্যতম অমিতাভ বচ্চন। তিনি ইতিমধ্যেই এখানে একাধিক জমি কিনে ফেলেছেন।
আরও পড়ুন: Sonu Sood: আইফোনের নতুন মডেল কিনতে দোকানের বাইরে লম্বা লাইন, ছবি দেখে কী উপদেশ দিলেন সোনু সুদ?
Jeetu Kamal: নতুন সরকারের থেকে প্রত্যাশা কমেছে, বিতর্ক আমার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে, কাজে নয়: জিতু কমল