#AskSRK সেশনে শাহরুখ তাঁর আসন্ন ছবি ‘কিং’ সম্পর্কেও ভক্তদের জানিয়েছেন। ছবিটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। ছবিতে আরও অভিনয় করেছেন তার মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অভয় ভার্মা, রাঘব জুয়াল এবং আরশাদ ওয়ার্সি।
