কলকাতা: গণেশ চতুর্থীর পরে, তাঁদের পরিবারে এসেছিল নতুন সদস্য। ২ থেকে, ৩ হয়েছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) আর রণবীর সিংহ (Ranveer Singh)। কোলে এসেছিল, ছোট্ট দুয়া। আর এবার, দ্বিতীয়বার সন্তানসম্ভবা অভিনেত্রী। সদ্যই, দুয়ার জন্মদিনে প্রথমবার বেবিবাম্পের ছবি প্রকাশ্যে এনেছেন দীপিকা। আর এবার, গণেশ চতুর্থীর পরেই, মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন তারকাদম্পতি। আর তাঁদের এই মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে যাওয়ার পর থেকেই শুরু হয়েছে গুঞ্জন। এর আগেও, অন্তঃসত্ত্বা অবস্থাতেই এই মন্দিরে এসেছিলেন দীপিকা, আর তারপরেই জন্ম নেয়, দুয়া। আর দ্বিতীয় সন্তানের জন্মের সময় এগিয়ে আসছে বলেই কি, মন্দিরে আশীর্বাদ নিতে গেলেন দীপিকা আর রণবীর?
সন্তান আসার আগে, সিদ্ধিবিনায়ক মন্দিরে গেলেন রণবীর দীপিকা
গণেশ চতুর্থীতে পুজো দিয়ে যাওয়ার সময়ে, দীপিকা পরেছিলেন একটি বাদামি এবং সোনালি কাজ করা সালোয়ার কামিজ। টান টান করে বাঁধা চুলের খোঁপায়, গজরা লাগিয়েছিলেন তিনি। অন্যদিকে রণবীর পরেছিলেন একটি বেগনি রঙের পাঞ্জাবি। স্ত্রীর হাত ধরে, তাঁকে মন্দিরে নিয়ে যান রণবীর। এর আগেও, যখনই দীপিকা এবং রণবীর প্রকাশ্যে এসেছেন, সবসময়েই স্ত্রীকে আগলে রেখেছেন নায়ক। আর এবার, দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন তাঁরা। দুয়া পৃথিবীতে আসবার আগে, সবুজ বেনারসিতে সেজে, এই মন্দিরেই এসেছিলেন দীপিকা। আর এবার, দ্বিতীয় সন্তান জন্মের আগেও, সিদ্ধিবিনায়ক মন্দিরে আশীর্বাদ নিতে এলেন দীপভীর। তাই অনেকেই প্রত্যাশা করছেন, দ্বিতীয় সন্তানের পৃথিবীতে আসার সময় কি তবে আসন্ন?
কিছু মাস আগেই গুঞ্জন শোনা গিয়েছিল যে, ভাঙন ধরেছে রণবীর আর দীপিকার সম্পর্কে। দীর্ঘদিন থেকেই নাকি আলাদা থাকছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে কোনও পোস্টও নেই। নিজের নিজের মতো করেই কাজ করছিলেন তাঁরা। তবে যখন অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, দীপিকা এবং রণবীরের সম্পর্কের ভাঙন নিয়ে, তখনই তাঁরা খবর দেন যে, ৩ থেকে চার হতে চলেছেন তাঁরা। বড় দিদি হতে চলেছে দুয়া।
Jeetu Kamal: নতুন সরকারের থেকে প্রত্যাশা কমেছে, বিতর্ক আমার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে, কাজে নয়: জিতু কমল