Last Updated:
বিকেল-বিকেলেই কম্পনের ঝটকা- কেঁপে উঠল ভারতের প্রতিবেশী দেশ৷ ফলে আতঙ্কের ছায়া সাধারণ মানুষের মধ্যে৷
নয়াদিল্লি : ভারতের প্রতিবেশী দেশ কেঁপে উঠল ভূমিকম্পে৷ বিকেল চারটে নাগাদ হল এই কম্পনের অনুভব৷ ভুটানে ভূমিকম্প বেলা চারটে নাগাদ। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৭।
ভুটানের মঙ্গো থেকে দক্ষিণ-পশ্চিম দিকে ১২ কিলোমিটার দূরত্বে। গুয়াহাটি থেকে ১২৫ কিলোমিটার উত্তর পশ্চিমে এই ভূমিকম্পের উৎসস্থল। এটি মাটির নীচে ৫ কিমি গভীরে তৈরি হয়েছিল৷
ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ভুটানের গিয়েলপোঝিং (Gyelpozhing) থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত। অসম ও অন্যান্য উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের বিভিন্ন অংশে এর কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিনের ভুটানের ভূমিকম্প রিখটার স্কেল হিসেবে মাঝারি মাত্রার কম্পন হিসেবে ধরা হয়৷ ভারত ও ভুটান সীমান্ত বরাবর এই ভূমিকম্পে অনুভূত হয়৷
অসমের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে, যা বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। কর্তৃপক্ষ ও বাসিন্দারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে আশা করা হচ্ছে, যাতে সম্ভাব্য আফটারশকসহ পরবর্তী যেকোনও পরিস্থিতির ওপর নজর রাখা যায়।
