প্রশ্ন- বিগ বস নিয়ে সোশাল মিডিয়াতে প্রচুর আলোচনা হচ্ছে?
উত্তর- মোবাইল খুললেই এখন বিগ বস নিয়ে আলোচনা চলছে। আমরা সবাই দেখতে পাচ্ছি মানুষের মধ্যে কী পরিমাণ আগ্রহ তৈরি করেছে এই শো। এর আগে কখনও এত আলোচনা হয়েছিল কী? আরো দেখতে থাকো আরো ভালো হবে এই অনুষ্ঠান!
প্রশ্ন-সোশাল মিডিয়া জুড়ে বলা হচ্ছে আপনি তো কাউকে বকতেই পারেন না?
উত্তর-এই সপ্তায় অবশ্যই দেখো। আমি এই সপ্তাহে অবশ্যই বকব। তার কারণ ভুল হলে বাকি অন্যায় করলে তাঁকে অবশ্যই বকতে হয়। আমি তো সোশাল মিডিয়ায় দেখছি সবাই আলোচনা করছে, দাদা কেন কাউকে বকতে পারছে না। আমি শুধু বলতে চাই সবে তিন সপ্তাহ হয়েছে। দেখতে থাকুন আগে কী কী হয়। দাদা যখন প্রয়োজন তখন সেটাই করবে।
প্রশ্ন- কেমন লাগছে অনুষ্ঠানটা?
উত্তর-আমার বেশ ভালো লাগছে। আমি উপভোগ করছি। অবশ্যই নতুনত্ব আছে। আমি আমার মত করে শো-কে এগিয়ে নিয়ে যাচ্ছি। সবেমাত্র তিন সপ্তাহ হয়েছে। সময় দাও দেখবে আরো ভালো হবে।।
প্রশ্ন- আপনি ব্যস্ততার মধ্যেও নিয়মিত শোটি দেখেন?
উত্তর- আমাকে তো দেখতেই হবে। এটাই তো শোয়ের ফরম্যাট। না দেখলে সারা সপ্তাহ কি হচ্ছে জানবো কি করে। শুধু এক ঘণ্টা করে প্রত্যেকদিন নয় প্রয়োজনে আনকাট আরো অনেক ফুটেজ আমি দেখি।
প্রশ্ন- সলমন খানের সঙ্গে সবাই তুলনা করছে আপনার?
উত্তর- সলমন ১৩ বছর ধরে শোটা করছে। ও ওর স্টাইলে করে। আমি শুরু করেছি। আমি আমার মত করে করব। আশা করি দর্শকদের ভালো লাগছে। আগামী দিনে আরো ভালো লাগবে। আমি তো প্রচুর পজিটিভ মেসেজ পাচ্ছি।
প্রশ্ন- রাজবীরকে আপনি বকছেন না বলেই লোকে রেগে যাচ্ছে?
উত্তর- এই সপ্তাহে দেখো না কী হয়।
প্রশ্ন- সোশাল মিডিয়ায় দাদাগিরি থেকে বিগ বস নিয়ে আলোচনা বেশি হচ্ছে?
উত্তর- এসব নিয়ে আমি কিছু বলবো না। খেলা জমে উঠেছে Big Boss এ।