কলকাতা: বিক্ষোভে অশান্ত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)। দায়ের হয়েছে ৩টি FIR। ABGP অর্থাৎ অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের তরফে প্রথম FIR করা হয়। অডিটোরিয়াম ভাড়া নিয়েও অনুষ্ঠান করতে না পারার অভিযোগে FIR করে তারা। SRFTI-তে পাঠরত ছাত্রছাত্রীদের একাংশের অভিযোগে দ্বিতীয় FIR হয়। ক্যাম্পাসে ঢুকে বহিরাগত হামলার অভিযোগে FIR দায়ের। স্বতঃপ্রণোদিতভাবে তৃতীয় FIR দায়ের করেছে পঞ্চসায়র থানা। দফায় দফায় বিক্ষোভের জেরে থমথমে SRFTI, মোতায়েন করা হয়েছে পুলিশ।
সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে দফায় দফায় গন্ডগোল, বিক্ষোভ পড়ুয়াদের। SRFTI-কাণ্ডে ৩টি মামলা রুজু হয়েছে। প্রথম মামলাটি দায়ের করা হয়েছে ABGP অর্থাৎ অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের তরফে। অভিযোগ, SRFTI-এর অডিটোরিয়াম ভাড়া নিয়েও অনুষ্ঠান করতে পারেনি তাঁরা। দ্বিতীয় অভিযোগ দায়ের করেছে পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা। তৃতীয় FIR স্বতঃপ্রণোদিত ভাবে দায়ের করেছে পঞ্চসায়র থানা।
আরও পড়ুন: বৃহস্পতিবার প্রাইভেট জেটে করে কলকাতায় আসছেন ভিনিসিয়াসরা, ব্রাজ়িলের জন্য দুটি ড্রেসিংরুম!
আর SRFTI-কাণ্ড নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর। SRFTI-এ মারধর, হামলার ঘটনা নিয়ে অভিনেতার পোস্ট, ”শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা ছাড়াই গেট টপকে ঢোকার সংস্কৃতি যাদের, তারা সংস্কৃতিবিহীন অশিক্ষিত তো বটেই এবং অনেকাংশেই গুন্ডা!!”
ফেসবুকে দীর্ঘ পোস্টে ঋত্বিক লিখেছেন, ‘অখিল ভারত গ্রাহক পঞ্চায়েত নামের এক সংস্থা সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউটের অডিটোরিয়ামে সভা করার পারমিশন কেমন করে পায়? এত গুন্ডামিই বা কিভাবে করতে পারে? ছাত্রদের নৃশংস ভাবে রক্তাক্ত করার সাহস ওদের কোথা থেকেই বা আসে? যে বা যারা এই সভার পারমিশন দিয়েছে তারাও ওই গুন্ডাগ্যাং এর পার্ট কি না খতিয়ে দেখুক প্রশাসন। দোষীদের শাস্তি হয় কি না সেদিকে নজর থাকুক আমাদের সবার।’
SRFTI-কাণ্ড নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তীও। SRFTI-এ হামলার ঘটনার পরও কেন ইন্ডাস্ট্রিতে নীরবতা? সোশাল মিডিয়ায় পোস্টে প্রশ্ন ঊষসীর। তিনি ফেসবুকে লিখেছেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রি র তাবড় তাবড় পরিচালক অভিনেতাদের প্রতিক্রিয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। আপনারা কেউ দেখতে পেলে জানাবেন। কমেন্ট-এ জানান। আর “একবার দিয়ে দেখিদেরও শতকটি প্রণাম। এসআরএফটিআই তে হামলা দেখে আপনাদের কেমন লাগলো ফ্র্যান্ডস????’
আরও পড়ুন: দুর্ঘটনার কবলে রোহিত শর্মা, সাহায্যের জন্য দৌড়ে এলেন নিরাপত্তারক্ষীরা, দেখুন ভিডিও