নয়াদিল্লি: মাঝ আকাশে ধস্তাধস্তি। রক্তারক্তি কাণ্ড ককপিটে। শোঁ শোঁ করে নেমে আসছিল বিমান। কোনও রকমে রক্ষা পেলেন ১৮০ যাত্রী। FlyDubai সংস্থার বিমান প্রায় হাইজ্যাক হতে বসেছিল। আর একটা 9/11 হতে হতে হল না বলে জানিয়েছেন যাত্রীরা। তবে অত সংখ্যক যাত্রী যে বেঁচে ফিরলেন, তার পুরো কৃতিত্বই এক ভারতীয় যুবকের। দুই পাইলটের মধ্যে অন্যতম ছিলেন তিনি। কো-পাইলটের অভিসন্ধি বুঝতে পেরেই ঝাঁপিয়ে পড়েন। ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় তাঁর শরীর। (Captain Smit Machchhar)
রবিবার সংযুক্ত আরব আমিরশাহির দুবাই থেকে ইজ়রায়েলের তেল আভিভ যাচ্ছিল FlyDubai Boeing 737 Max 8 বিমানটি. প্রায় ১৮০ জন যাত্রী সওয়ার ছিলেন বিমানে। সেই সময় হঠাৎই শোঁ শোঁ করে নীচের দিকে নামতে শুরু করে বিমানটি। চোখের পলকে ১৮০০০ ফুট নীচে নেমে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোলসে বার্তা যায় বিমান হাইজ্য়াকের। পরে জানা যায়, ককপিটে দুই পাইলটের মধ্যে ধস্তাধস্তি, মারামারি চলছিল। একজন অন্য জনকে ছুরি দিয়ে কোপান। রক্তারক্তি অবস্থার মধ্যে বিমানটিকে জরুরি অবতরণ করান দুই যাত্রী, যাঁরা নিজেরাও পেশায় পাইলট। (FlyDubai Plane Hijack Fears)
আরও পড়ুন: 9/11-এর মতো হামলার ছক! ককপিটে দুই পাইলটের মারপিট, এলোপাথাড়ি কোপ, বিমান নামালেন যাত্রীরা
তবে যাত্রীরা যে বিমান থেকে বেঁচে ফিরলেন, বড় ধরনের দুর্ঘটনা যে ঘটল না, তার পুরো কৃতিত্বই ভারতীয় যুবক, FlyDubai-এ পাইলট হিসেবে কর্মরত স্মিত মচ্ছারের। বিমানের ককপিটে সহকর্মী কো-পাইলটের আচরণ দেখে সন্দেহ জাগে তাঁর। পরিস্থিতি বেগতিক হতে দেখে ঝাঁপিয়ে পড়েন। নিরস্ত করার চেষ্টা করেন অভিযুক্তকে। ধস্তাধস্তি চলাকালীন অভিযুক্ত এলোপাথাড়ি ছুরির কোপ বসান তাঁর শরীর। জামা রক্তে ভিজে যায় স্মিতের। রক্তে ভেসে যায় ককপিটও। তাও অভিযুক্তকে ছাড়েননি তিনি। সেই অবস্থায় অন্য বিমানকর্মী থেকে যাত্রীরা ছুটে আসেন। সকলে মিলে কাবু করেন অভিযুক্তকে। তবে স্মিত না থাকলে কী হতো, তা ভেবেই আতঙ্কিত হয়ে পড়ছেন যাত্রীরা।
আরও পড়ুন: বিমান হাইজ্যাক হয়েছে বলে SOS, নামানো হল যুদ্ধবিমানও, পরে জানা গেল, ককপিটে মারপিট করছিলেন পাইলটরা
২০২২ সালে FlyDubai-এ যোগ দেন স্মিত। তার আগে, দীর্ঘ ১১ বছর SpiceJet-এর বিমান উড়িয়েছেন তিনি। LinkedIn-এক প্রাপ্ত তথ্য় অনুযায়ী, ২০২২ সালের জুন মাস থেকে FlyDubai-এর Boeing 737 বিমান ওড়াচ্ছেন স্মিত। অভিজ্ঞতা দেখেই তাঁকে নিয়োগ করেছিল FlyDubai. মোট ৯৭৫০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে স্মিতের। পাইলট-ইন-কম্যান্ড হিসেবে SpiceJet-এ বিমান উড়িয়েছেন ৬৪০০ ঘণ্টা। আগামীতে FlyDubai-এ অন্য পাইলটদের প্রশিক্ষণ দিতে আগ্রহী। ভারতের Welingkar Institute of Management থেকে বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিগ্রি অর্জন করেন।
এদিন FlyDubai-এর বিমানে যে ঘটনা ঘটেছে, তার নেপথ্যে নাশকতার ছক ছিল বলে মনে করেছ ইজ়রায়েলের গুপ্তচর সংস্থা Mossad. বিমানে সওয়ার যাত্রীদের অধিকাংশই ছিলেন ইজ়রায়েলি নাগরিক। তাঁরা এদিনের ঘটনাকে 9/11 হামলার সঙ্গে তুলনা করেছেন। সকলকে নিয়ে ওই পাইলট বিমান আছড়ে ফেলতে চেয়েছিলেন বলে অভিযোগ। অভিযুক্ত পাইলট ওমানের নাগরিক বলে জানা যাচ্ছে। তাঁকে গ্রেফতার করা হয়েছে।
Rahul Gandhi | “শাস্তি পেতেই হবে…”, INDI Alliance-এর বৈঠক শেষে BJP-কে নিশানা রাহুলের | #abpananda