<p>আজ নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের ফলপ্রকাশ। একদিকে ভোট লুঠের অভিযোগ করছে বিরোধীরা। অন্যদিকে শাসক দল বিজেপি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। গণনা শেষে EVM-গুলি ফের সিল করে স্ট্রং রুমে রাখা হবে। নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হলে আদালতের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেগুলি জেলা নির্বাচনী আধিকারিকের হেফাজতে থাকবে।</p>
<p>কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? বিজেপি না খণ্ডবিখণ্ড তৃণমূল, কংগ্রেস না বাম? পালাবদলের প্রথম পরীক্ষায় শেষ হাসি হাসবে কে? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট।</p>
<p>আজ নন্দীগ্রাম-রেজিনগরে ভোট গণনা হবে ১৫ রাউন্ড। নন্দীগ্রামে কবি সুকান্ত সেকেন্ডারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে গণনা। বহরমপুর গার্লস কলেজে হবে রেজিনগর-উপনির্বাচনের কাউন্টিং। জোড়া উপনির্বাচনে গণনাকেন্দ্র ঘিরে ত্রিস্তরীয় সুরক্ষার বলয়। প্রথম স্তরে ক্যাম্পাসের চারপাসে ১০০ মিটারের পেডেস্ট্রিয়ান জোন। দ্বিতীয় স্তরে গণনাকেন্দ্রের গেটে নিরাপত্তায় থাকবে রাজ্য সশস্ত্র পুলিশ।<br />তৃতীয় স্তরে গণনাকেন্দ্রের গেটে থাকবেন CAPF জওয়ানরা।</p>