Last Updated:
বিজেপি সূত্রে খবর, বৈঠকে ভবানীপুর বিধানসভার ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, এবং ৮২ নম্বর ওয়ার্ডে প্রাপ্ত ভোট প্রসঙ্গে খোঁজ নেন শুভেন্দু অধিকারী। কোন ওয়ার্ডের কোন বুথে কত ভোট পড়েছে, তা বিস্তারিত জানতে চান তিনি বুথ এজেন্টের কাছ থেকে।
সুস্মিতা মণ্ডল, কলকাতা: ভবানীপুরে ভোটপর্ব মিটে যাওয়ার পরেও রাজনৈতিক উত্তাপ কমেনি। বৃহস্পতিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রংরুমে গিয়ে প্রায় চার ঘণ্টা বসে থাকার ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছিল বিজেপি। এবার দলীয় বৈঠকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী দাবি করলেন, ভবানীপুর বিধানসভার শুধুমাত্র একটি ওয়ার্ডেই মুখ্যমন্ত্রী লিড পাবেন। শুক্রবার বিকেলে ৭৪ নম্বর ওয়ার্ডের অরফ্যানগঞ্জ রোডের ভবানীপুর বিধানসভার নির্বাচনী কার্যালয়ে আসেন তিনি। সেখানেই ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে এক ঘরোয়া বৈঠক করেন বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা।
বিজেপি সূত্রে খবর, শুক্রবার বিকেলের ওই বৈঠকে ভবানীপুর বিধানসভার ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, এবং ৮২ নম্বর ওয়ার্ডে প্রাপ্ত ভোট প্রসঙ্গে জানতে চান শুভেন্দু অধিকারী। কোন ওয়ার্ডের কোন বুথে কত ভোট পড়েছে, তা নিয়ে বিস্তারিত জানতে চান তিনি বুথ এজেন্টের কাছ থেকে। ভবানীপুর বিধানসভায় মোট ১ লক্ষ ৩৯ হাজারের বেশি ভোটার ভোট দিয়েছেন বলেই শুভেন্দু অধিকারীকে জানানো হয়েছে কর্মীদের পক্ষ থেকে । কেবলমাত্র ৭৭ নম্বর ওয়ার্ড প্রসঙ্গেই শুভেন্দু কিছু জানতে চাননি বলেই সূত্রের খবর। কারণ বিরোধী দলনেতা দাবি করেছেন, শুধুমাত্র ওই ৭৭ নম্বর ওয়ার্ডেই ভোটের পরিমাণ বা মার্জিন বাড়াতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভবানীপুরের স্ট্রংরুমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির পর সতর্ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবারই দলীয় কর্মীদের জরুরি বৈঠকে ডাকেন তিনি। অরফ্যানগঞ্জের দলীয় কার্যালয়ে বৈঠক হয়। বিজেপি সূত্রে খবর, ভবানীপুর বিধানসভা এলাকায় ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নিয়ে শুভেন্দু শুক্রবার এই বৈঠক করেন।
Kolkata,West Bengal
