Last Updated:
Chiranjeet Chakraborty: ২০১১ সালে রাজ্যে পালাবদলের সময় বারাসত থেকে তৃণমূলের টিকিটে প্রথমবার জয়ী হন চিরঞ্জিত চক্রবর্তী। এরপর ২০১৬ এবং ২০২১ সালেও তিনি একই বিধানসভা কেন্দ্র থেকে জেতেন। তবে এবছর তিনি আর চাইছিলেন না প্রার্থী হতে, সেকথা নিজেই জানিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা এবং রাজনীতিক৷
কলকাতা: ভোট দিতে এসেও দিতে পারলেন না তৃণমূলের বিদায়ী বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী৷ সকালবেলায় সস্ত্রীক ভোট দিতে ভোটকেন্দ্রে আসেন অভিনেতা৷ চারুচন্দ্র কলেজে এসে ইভিএম খারাপ থাকায় ভোট দিতে পারলেন না অভিনেতা ও বিদায়ী বিধায়ক চিরঞ্জিত। রাসবিহারী কেন্দ্রের চারুচন্দ্র কলেজে ১৭০ নম্বর পার্টে দীর্ঘক্ষণ ধরে ইভিএম খারাপ। মানুষ লাইন দিয়েও ভোট না দিয়ে ফিরে যাচ্ছেন। চিরঞ্জিত চক্রবর্তীও ফিরে গেলেন৷ তবে ইভিএম ঠিক হলেই, তিনি আবার সময় করে আসবেন ভোট দিতে৷ চিরঞ্জিত বললেন, ভোটিং মেশিন ঠিক হলে ঘুরে তাঁকে আবার পরে আসতে হবে।
২০১১ সালে রাজ্যে পালাবদলের সময় বারাসত থেকে তৃণমূলের টিকিটে প্রথমবার জয়ী হন চিরঞ্জিত চক্রবর্তী। এরপর ২০১৬ এবং ২০২১ সালেও তিনি একই বিধানসভা কেন্দ্র থেকে জেতেন। তবে এবছর তিনি আর চাইছিলেন না প্রার্থী হতে, সেকথা নিজেই জানিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা এবং রাজনীতিক৷ তিনি জানিয়েছিলেন যে বয়স এবং শারীরিক কিছু সমস্যার কারণে তিনি সরে দাঁড়াতে চান৷ তাঁর কথা মেনে নেয় তৃণমূল কংগ্রেস৷ এবার বারাসত থেকে তাঁর পরিবর্তে প্রার্থী হিসেবে দাঁড় করানো হয় সব্যসাচী দত্ত৷ ৩ বারের বারাসতের বিধায়ক ছিলেন৷ অর্থাৎ ১৫ বছর ধরে তিনি ছিলেন সক্রিয় রাজনীতিতে, তৃণমূলের বিধায়ক পদে৷
চিরঞ্জিত চক্রবর্তী চিরকালই স্পষ্ট বক্তা৷ এর জন্য তিনি অনেক ক্ষেত্রে বিতর্কেও জড়িয়েছেন৷ ভোটে দাঁড়াতে চান না, এই কথা বলেও বিতর্কে তৈরি হয়৷ রাজনীতিকে তিনি কখনওই হালকা ভাবে নেননি—বরং দায়িত্ব হিসেবে দেখেছেন। আর সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারলে সরে দাঁড়ানোই শ্রেয়, এমনটাই ছিল বিদায়ী বিধায়কের মত।
বাংলার কুরুক্ষেত্রে আজ, ২৯ এপ্রিল, শেষ ভোট যুদ্ধ। দ্বিতীয় দফার ভোটে ৭ জেলার ১৪২ আসনে ভোটগ্রহণ। মূলত তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই। SIR নাম বাদের পর কোন ফুলে মতুয়াদের সমর্থন? চোরাস্রোতে ভর করে কি জমি পাবে হাত-কাস্তে? দ্বিতীয় দফার ভোটযুদ্ধে কতটা ফ্যাক্টর হবে ISF? আজ সকাল সাতটা থেকে দক্ষিণবঙ্গের ৭ জেলায় শেষ দফার ভোটগ্রহণ চলছে। রয়েছে কড়া নিরাপত্তা৷ সকাল থেকে এখনও পর্যন (সকাল ৮টা) কোনও অশান্তি ঘটনা ঘটেনি৷
Kolkata,West Bengal
Apr 29, 2026 10:20 AM IST
