সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুরে গণনা কেন্দ্রে সোমনাথ শ্যামকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। গণনা শুরুর আগেই ব্যারাকপুরে গণনাকেন্দ্রে ছড়িয়ে পড়েছে উত্তেজনা ! জয় বাংলা ও জয় শ্রীরাম স্লোগান তোলে তৃণমূল-বিজেপি। এদিন জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম তিনি যখন এসে পৌঁছন, তিনি তখন গণনা কেন্দ্রে পৌঁছনোর চেষ্টা করছিলেন। কিন্তু তাঁকে বলা হয়, লাইনে দাঁড়াতে হবে।
আরও পড়ুন, নজিরবিহীন লড়াই নন্দীগ্রামে ! শেষ হাসি হাসবে কে ?
প্রশ্ন: তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম এই মুহূর্তে লাইনে দাঁড়িয়েছেন। আপনি ঢোকবার সময় পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হল। কী হল পরিস্থিতি ?
তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম: আমি বললাম যে আমি ক্যানডিডেট, আমাকে ঢুকতে দেওয়া হোক। এর আগেও আমি দেখলাম যে, কয়েকটি ক্যানডিডেট ঢুকে গিয়েছে। কিন্তু বলল যে, নানা আমরা কাউকে ঢুকতে দিইনি। কে চোখ এড়িয়ে ঢুকে গিয়েছে, জানি না। লাইনে আসতে হবে। যদি নিয়ম হয়, সবার জন্য়ই হয়। আমার কোনও আপত্তি নেই। কিন্তু ব্যাতিক্রম হবে যে, কেউ ঢুকে যাবে, আর কেউ লাইন দেবে, এটা সঠিক নয়। পুলিশদের যারাই আছেন, তাঁদের একটাই বলব, নিয়ম সবার জন্য যেন এক হয়।
প্রশ্ন: এর আগে যখন নির্বাচনে এসেছিলেন, তখন লাইনে দাঁড়াতে হয়েছিল ?
তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম: না ক্যানডিডেটদের লাইনে দাঁড়াতে হয়নি। আলাদা করে ঢুকতে দেওয়া হয়েছিল। কারণ তাঁরা যে তাঁদের ব্যবস্থাপনা, টেবিল টেবিল ঠিক আছে কিনা, তার ইলেকশন এজেন্ট, তাঁরা তো অবশ্যই গিয়ে দেখে নেবে। না হলে গণনা হয়তো সঠিক সময়ে শুরু হতে পারবে না। সেই জন্য যদি ছাড়া হত, দেখে নিতে পারতাম, ঠিক ঠাক আছে কিনা, যদি ঠিকঠাক না হত, ঠিকঠাক করাতাম।
প্রশ্ন: আগের রাতে পুলিশি অভিযান নিয়ে অভিযোগ করছিলেন, কী অভিযোগ আপনার ?
তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম: দেড়শো বাড়িতে কাল রেড হয়েছে। দেড়শো কাউন্টিং এজেন্টের বাড়িতে কাল রেড হয়েছে। জগদ্দলের যেটা সেন্ট্রাল প্রার্টি অফিস, সেই অফিসে রাত ২ টা থেকে ৪ জিপ ওখানে দাঁড় করিয়ে রেখেছে। এবং রাতভর অফিসে ঠকঠকানি হয়েছে। সব কিছুই হয়েছে। বলছে, এখন শোনা যাচ্ছে, তাঁরা অভিযোগ করেছে, সেখানে নাকি দুষ্কৃতী আছে।তো কে দুষ্কৃতী , আমি তো জানি না। এর আগে অনেকবার কম্পপ্লেন করলাম পুলিশকে…।