Last Updated:
Suvendu Adhikari: ‘ভবানীপুরে সিপিআইএমের ১৩ হাজার ভোট ছিল, তার মধ্যে অন্তত ১০ হাজার ভোট আমার দিকে এসেছে। আমি সিপিআইএম ভোটারদের প্রতিও কৃতজ্ঞ’
কলকাতা: ভবানীপুর থেকে জিতে নিজের জয়ের শংসাপত্র দেখালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ১৫,১১৪ ভোটে জয়ী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের ঘরের মেয়ে। অথচ সেই নিজের ঘরেই হারতে হল! পাঁচ বছর আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়েছিলেন মমতা। কিন্তু এবার নিজেরই আসনে পরাস্ত হলেন তৃণমূলনেত্রী। নিজের আসন ভবানীপুরকে ‘বড়বোন’ এবং নন্দীগ্রামকে ‘মেজোবোন’ বলে সম্বোধন করেন মমতা। ‘মেজোবোনের’ কাছে পাঁচ বছর আগেই হেরেছিলেন, হারিয়েছিল শুভেন্দু অধিকারীই। এবার ‘বড়বোন’ ভবানীপুরেও হারলেন তিনি। এবারও হারালেন সেই শুভেন্দুই।
শুভেন্দুর ভাষায়, ” মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো জরুরি ছিল। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি থেকে অবসর নেওয়ার সমান… এবারের মতো আগের বারও তিনি ১৫ হাজারের বেশি ভোটে হেরেছেন। মুসলিমরা খোলাখুলিভাবে তাঁকে ভোট দিয়েছেন। ৭৭ নম্বর ওয়ার্ডে যত মুসলিম ভোট দিয়েছেন. সবাই মমতাকেই ভোট দিয়েছেন। আর হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধ সম্প্রদায়ের ভোটার-রা আমাকে আশীর্বাদ করে জিতিয়েছেন। এই জয় হিন্দুত্বের জয়… সিপিআইএম-এর সমর্থকরাও আমাকে ভোট দিয়েছেন।”
#WATCH | Kolkata | BJP’s Suvendu Adhikari shows his winning certificate after clinching the Bhabanipur assembly seat with a landslide against the West Bengal CM and TMC candidate Mamata Banerjee.
He says, “This was very important. Defeating Mamata Banerjee was crucial. This is… pic.twitter.com/N1zY3EHW33
— ANI (@ANI) May 4, 2026
শুভেন্দু আরও জানান, ”ভবানীপুরে সিপিআইএমের ১৩ হাজার ভোট ছিল, তার মধ্যে অন্তত ১০ হাজার ভোট আমার দিকে এসেছে। আমি সিপিআইএম ভোটারদের প্রতিও কৃতজ্ঞ। সমস্ত বাঙালি হিন্দুরা খোলাখুলিভাবে আমাকে ভোট দিয়েছেন। তাঁদের সঙ্গে গুজরাতি, জৈন, মারোয়ারি, পূর্বাঞ্চলীয় এবং শিখ সম্প্রদায়ও আমাকে সমর্থন করেছে… অমিত শাহ আমাকে দু-তিনবার ফোন করেছিলেন। ভবানীপুর নিয়ে তিনিও কিছুটা চিন্তিত ছিলেন। আমি একটু আগে তাঁকে জানিয়েছি। অন্য কারও সঙ্গে কথা বলিনি। আমাকে ফোন ব্যবহার করতে দেওয়া হয়নি, তাই কথা বলতে পারিনি। এখন তাঁকে জানাব। উনি অপেক্ষা করছেন। নন্দীগ্রামের শংসাপত্রও আমাকে নিতে হবে।”
Kolkata,West Bengal
May 04, 2026 10:31 PM IST
