Last Updated:
West Bengal Assembly Elections 2026: বিজেপির পক্ষ থেকে পাল্টা রি-কাউন্ডিং চাওয়া হয় আবার, সেই কারণে রি-কাউন্টিং হচ্ছে মঙ্গলবার। গতকাল মাঝরাতে তাপস চট্টোপাধ্যায় বেরিয়ে যাওয়ার সময় তিনি জানান আইনি ব্যবস্থা নেব। শেষ পর্যন্ত জিতল কে?
রাজারহাট: রাজারহাট-নিউ টাউন বিধানসভা কেন্দ্রে শেষ পর্যন্ত জয়ী বিজেপি প্রার্থী জয়ী পীযুষ কানোড়িয়া। কাল রাত থেকেই টানটান উত্তেজনা চলছিল এই বিধানসভা কেন্দ্রে। শুরু হয় রি-কাউন্টিং। রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া ৩০৯ ভোটে এগিয়ে যান। শেষ পর্যন্ত এই ৩০৯ ভোটেই জয়ী হন বিজেপি প্রার্থী। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়, সিপিআইএম প্রার্থী সপ্তর্ষি দেব।
রি-কাউন্টিং দাবির পর বিজেপি কর্মী সমর্থেকরা বিক্ষোভ করতে আসলে পুলিশ তৎপর লাঠিচার্জ করে সরিয়ে দেয়। নতুন করে আবার উত্তেজনা ছড়ায় এলাকায়। রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্র তাপস চট্টোপাধ্যায়কে জয়ী দেখিয়েছিল গতকাল মাঝরাতের পরে, তাপস চট্টোপাধ্যায় তখন রি-কাউন্টিং চেয়েছিলেন।
কিন্তু বিজেপির পক্ষ থেকে পাল্টা রি-কাউন্ডিং চাওয়া হয় আবার সেই কারণে আবার রি-কাউন্টিং হচ্ছে মঙ্গলবার। গতকাল মাঝরাতে তাপস চট্টোপাধ্যায় বেরিয়ে যাওয়ার সময় তিনি জানান আইনি ব্যবস্থা নেব। বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া পুনর্গণনা চেয়েছিলেন সোমবারই। ১৭ রাউন্ড শেষে ৩২৩ ভোটে তৃণমূলের তাপস চট্টোপাধ্যায় যখন এগিয়ে, তখন তিনিই আবার পুনর্গণনা চাইলেন বেশ কয়েকটি বুথে। রি-কাউন্টিংয়ের আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত বলে কমিশন সূত্রে খবর।
২০১১ সালের মতোই ঝড় এ বারও বঙ্গ রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায়–সহ দু’ডজন মন্ত্রীর হেরেছেন এই ভোটে। তালিকায় রয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, স্বাস্থ্য ও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, পূর্তমন্ত্রী পুলক রায়, সেচমন্ত্রী মানস ভুঁইয়া, নারী ও সমাজকল্যাণমন্ত্রী শশী পাঁজা, দমকলমন্ত্রী সুজিত বসু, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, কারিগরি শিক্ষামন্ত্রী ইন্দ্রনীল সেন, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না।
অনুপ চক্রবর্তী
Kolkata,West Bengal
