Last Updated:
Durgapur NIT: এনআইটি’র এই কোর্সটি মূলত দুই বছরের। এখানে মোট পনেরোটি আসন রয়েছে। সংরক্ষিত শ্রেণীর জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা থাকছে। স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক উত্তীর্ণরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: সমাজসেবা নিয়ে যাঁরা উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য এক দারুণ সুযোগ দিচ্ছে দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা দুর্গাপুর এনআইটি। দেশের অন্যতম এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৬-২৮ শিক্ষাবর্ষের জন্য ‘মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক’ কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি এনআইটি দুর্গাপুর এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সমাজসেবামূলক কাজে পেশাদারিত্বের ছোঁয়া আনতে এবং এই ক্ষেত্রে দক্ষ কর্মী গড়ে তুলতেই এই বিশেষ পাঠ্যক্রমের আয়োজন। এনআইটি’র এই কোর্সটি মূলত দুই বছরের। এখানে মোট পনেরোটি আসন রয়েছে, যেখানে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা থাকছে। স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক উত্তীর্ণরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন।
এই কোর্স করতে চাইলে ইন্টারভিউ, লিখিত পরীক্ষার মুখোমুখি হতে হবে আবেদনকারীদের। আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেলে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ধাপটি সম্পন্ন করার জন্য আগামী ২৬ মে তারিখ একটি ধার্য করা হয়েছে। সেখান থেকে যোগ্য আবেদনকারীদের বাছাই করে নাম ঘোষণা করা হবে ২৯ মে। যারা এই কোর্সটি করতে ইচ্ছুক তারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি সম্পর্কে খুঁটিনাটি জানতে পারবেন।
Durgapur,Barddhaman,West Bengal
