Last Updated:
West Bardhaman News: পদক হাতছাড়া হলেও আন্তর্জাতিক মঞ্চে অভিনবের লড়াই নজর কেড়েছে ক্রীড়ামহলের। প্রতিযোগিতায় শীর্ষ ৮ জন শুটারকে নিয়ে আয়োজিত চূড়ান্ত লড়াইয়ে দক্ষতার পরিচয় দিয়েও ০.৯ পয়েন্টের ব্যবধানে পদক থেকে দূরে সরে যেতে হয় তাঁকে।
আসানসোল, পশ্চিম বর্ধমান: কায়রোতে আয়োজিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে পদকের খুব কাছে পৌঁছেও খালি হাতে ফিরতে হল বাংলার কৃতী শুটার অভিনব সাউকে। মিশরের কায়রোতে অনুষ্ঠিত এই মঞ্চে গত ২৩ এপ্রিল ১০ মিটার এয়ার রাইফেল জুনিয়র পুরুষ বিভাগে চতুর্থ স্থান অর্জন করেন তিনি।
তবে পদক হাতছাড়া হলেও আন্তর্জাতিক মঞ্চে অভিনবের লড়াই নজর কেড়েছে ক্রীড়ামহলের। প্রতিযোগিতায় শীর্ষ ৮ জন শুটারকে নিয়ে আয়োজিত লড়াইয়ে দক্ষতার পরিচয় দিয়েও ০.৯ পয়েন্টের ব্যবধানে পদক থেকে দূরে সরে যেতে হয় তাঁকে। এই বিভাগে স্বর্ণপদক জিতেছে উজবেকিস্তান এবং রুপো গিয়েছে সাইপ্রাসের ঝুলিতে।
এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের সভাপতি ভিকে ঢাল অভিনবর পাশে দাঁড়িয়ে বলেন, শ্যুটিং অনিশ্চয়তার খেলা। একটি খারাপ শট ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তিনি মনে করিয়ে দেন যে, ফাইনালের যোগ্যতা অর্জন করাও একটি বড় কৃতিত্ব এবং অভিনব বর্তমানে বিশ্বের অন্যতম সেরা জুনিয়র শুটার। অভিনবর এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন আসানসোলের মানুষ।
Asansol,Barddhaman,West Bengal
