অনির্বাণ বিশ্বাস, মধ্যমগ্রাম : মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে গুলি করে খুন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ-কে গুলি করা হয়েছে। মাঝরাস্তায় গাড়ি থামিয়ে গুলি করা হয় তাঁকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। একটি চারচাকা গাড়ি পছন থেকে এসে আড়াআড়ি ভাবে রাস্তার উপর চন্দ্রনাথের গাড়ি আটকেছিল। সেই গাড়ি নিয়েই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
খুনের প্রায় ৬ ঘণ্টা আগে মধ্যমগ্রাম এলাকায় ঢুকে গিয়েছিল এই গাড়িটি, কোথায় কোথায় ঘুরেছিল, কী ছিল পরিকল্পনা
যে চারচাকা গাড়িটি চন্দ্রনাথের গাড়ি মাঝরাস্তায় আটকেছিল, সেটি বুধবার বিকেল ৩টে ৫৭ মিনিট নাগাদ দোলতলা সাহারা ব্রিজের কাছে দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে। অর্থাৎ খুনের প্রায় ৬ ঘণ্টা আগে মধ্যমগ্রাম এলাকায় ঢুকে গিয়েছিল গাড়িটি। পুলিশের অনুমান, এরপর চন্দ্রনাথের বাড়ির কাছে ওই গাড়ি নিয়ে রেইকি করেছিল আততায়ীরা, কীভাবে খুন করা যায় তার পরিকল্পনা ছকে নেওয়া হয়েছিল বলে অনুমান পুলিশের। খুনের আগে পিছন থেকে এসে আচমকা চন্দ্রনাথের গাড়ির গতি আটকায় এই চারচাকা গাড়িটি। এই গাড়ির নম্বর প্লেট বদলানো হয়েছে। গাড়ি থেকে ঘষে তুলে দেওয়া হয়েছে চেসিস নম্বর।
গাড়ির জানলায় বন্দুক ঠেকিয়ে গুলি, তারপর মৃত্যু নিশ্চিত করতে… চন্দ্রনাথ খুনে চাঞ্চল্যকর তথ্য
এসেছিল মোট ৩ আততায়ী, কোন পথে কোথায় পালাল তারা, সিসি ক্যামেরায় ধরা পড়েছে কোন দৃশ্য
পুলিশ সূত্রে আরও খবর, যে দু’টি বাইকে করে তিনজন আততায়ী এসেছিল, তারা পালানোর সময়, দুটো বাইক, দু’টি আলাদা দিকে গিয়েছিল। একটি বাইক গিয়েছিল যশোর রোডের দিকে। আরেকটি বাইক যে রাস্তায় গিয়েছিল যেখান দিয়ে মধ্যমগ্রাম চৌমাথা এবং রাজারহাট, দু’দিকেই যাওয়া সম্ভব। কোন দিকে বাইকটি গিয়েছিল তা স্পষ্ট নয়। যশোর রোডের দিকে যাওয়া বাইকের ছবি সিসি ক্যামেরায় ধরা পড়লেও, তার নম্বর প্লেট স্পষ্ট নয়। কারা এত সুপরিকল্পিত ভাবে এই খুনের ঘটনা ঘটাল, কেনই বা খুন করা হল চন্দ্রনাথ রথকে, এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।
গাড়ির নম্বর প্লেটে ‘কারসাজি’, নষ্ট করা হয়েছে… চন্দ্রনাথ খুনে ব্যবহৃত চারচাকা নিয়ে চাঞ্চল্য
বুকে, পেটে, মাথায় গুলি লেগেছিল শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের
পুলিশ সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ- এর বুকের বাঁ দিকে দুটো গুলি লেগেছে। গুলিবিদ্ধ হয়েছেন তাঁর গাড়ির চালকও।চন্দ্রনাথ রথ- এর গাড়ির চালক বুদ্ধদেব বেরার ৩টি গুলি লেগেছে, খবর হাসপাতাল সূত্রে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি রয়েছেন তিনি।