Last Updated:
চন্দ্রনাথের খুনের তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করা হচ্ছে ৷ আইজি সিআইডির নেতৃত্বে তৈরি হচ্ছে বিশেষ তদন্তকারী দল ৷ দলে থাকবে সিআইডি, বেঙ্গল এসটিএফ, জেলা পুলিশের অফিসাররা ৷ এছাড়াও থাকছে আইবি-র অফিসার ৷
অমিত সরকার, কলকাতা: চন্দ্রনাথ রথ খুনের বিষয়ে শুভেন্দু অধিকারীকে ফোন মারফত বিস্তারিত তথ্য নিলেন অমিত শাহ এবং নিতিন নবীন। চন্দ্রনাথের খুনের তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করা হচ্ছে ৷ আইজি সিআইডির নেতৃত্বে তৈরি হচ্ছে বিশেষ তদন্তকারী দল ৷ দলে থাকবে সিআইডি, বেঙ্গল এসটিএফ, জেলা পুলিশের অফিসাররা ৷ এছাড়াও থাকছে আইবি-র অফিসার ৷
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে অভিযুক্তেরা এখনও অধরা। তাদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এলাকার বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের খোঁজ চলছে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছন সিআইডি-র আধিকারিকেরা। সঙ্গে রাজ্য পুলিশের কর্তারাও রয়েছেন। সিআইডি এবং রাজ্য পুলিশের সদস্যদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে। তারা তদন্ত শুরু করেছে।
চন্দ্রনাথের বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে হলেও তিনি থাকতেন মধ্যমগ্রামের দোহাড়িয়ার কাছে। জানা যাচ্ছে, যেখানে তিনি থাকতেন, সেই ফ্ল্যাটের অদূরেই গুলি করে খুন করা হয় চন্দ্রনাথকে। বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়ায় গুলি করে খুন করা হয় শুভেন্দুর আপ্তসহায়ককে। গাড়িতে সেই সময়ে চন্দ্রনাথের সঙ্গে তাঁর ড্রাইভারও ছিলেন। তিনিও গুলিবিদ্ধ হন। দু’জনকেই প্রথমে মধ্যমগ্রামের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন। অপর জনকে কলকাতায় বাইপাসের ধারে এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের গাড়ির চালক বুদ্ধদেব বেরা এখনও সঙ্কটজনক। শরীরে অস্ত্রোপচারের পরে তিনটে গুলি বের করা হয়েছে। এই মুহূর্তে ICU-তে রয়েছেন তিনি। তবে অবস্থা সঙ্কটজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷
Kolkata,West Bengal
May 07, 2026 11:09 AM IST
