Last Updated:
আয়ুষ্মান ভারত নিয়ে রাজ্যের নতুন প্রস্তুতি, ন্যাশনাল হেলথ অথরিটি ও স্বাস্থ্য দফতরের বৈঠক। বিজেপি সরকারের শপথে নজর কলকাতার ব্রিগেডে।
কলকাতা: আয়ুষ্মান ভারত নিয়ে এবার প্রস্তুতি শুরু রাজ্যে। কার্যকর করা নিয়ে ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে রাজ্যের বৈঠক করা হয়েছে। আয়ুষ্মান ভারতের কী কী গাইডলাইন আছে? কীভাবে রাজ্যে কার্যকর করতে হবে তা নিয়ে শুরু হল আলোচনা।
ন্যাশনাল হেলথ অথরিটি র আধিকারিকদের সঙ্গে আলোচনা রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকদের। ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে বৈঠকের পর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু হল স্বাস্থ্য দফতর। রাজ্যে নতুন সরকার শপথের পরেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারত কার্যকর করা হবে বলে ইতিমধ্যই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তাকে মাথায় রেখেই এবার রাজ্য প্রশাসন এর প্রস্তুতি শুরু বলেই নবান্ন সূত্রে খবর।
১৫ বছর পর রাজ্যে পরিবর্তন। প্রথমবার শাসকদলের ক্ষমতায় এসেছে বিজেপি। রবীন্দ্র জয়ন্তীকে সামনে রেখে পশ্চিমবঙ্গে নতুন সরকারের সূচনা করতে চলেছে বিজেপি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ৯ মে, শনিবার কলকাতার ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের ঘোষণা করেছে বিজেপি। সকাল ১০টায় হবে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। বিজেপি সূত্রে খবর, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা।বুধবার দুপুর থেকেই ব্রিগেড ময়দানে কাজ শুরু হয়ে গিয়েছে। যে-রকম জাঁকজমকের পরিকল্পনা করা হয়েছে, তাতে প্রস্তুতির জন্য তিন-চার দিন সময় কমই। বাংলার সংস্কৃতি, ঝাল মুড়ি-রসগোল্লার স্টলে শনিবার অভিনব শপথ গ্রহণ।
কিভাবে তৈরি হচ্ছে ব্রিগেড ময়দান? উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি, অমিত শাহ সহ বিজেপির একঝাঁক হেভিওয়েট কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাজো সাজো রব ব্রিগেডে। চলছে জোরকদমে প্রস্তুতিও। বৃহস্পতিবার বিজেপির নেতৃত্বরা দফায় দফায় পরিদর্শন করছেন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 08, 2026 12:14 PM IST
