Last Updated:
South 24 Parganas News: মোবাইলের নেশা কাটাতে চাপলার প্রাথমিক বিদ্যালয়ে খুলল পাঠাগার। রামায়ন থেকে বিজ্ঞান পত্রিকা, থাকবে সমস্ত ধরণের বই। পড়ুয়াদের পাশাপাশি অবসরে অভিভাবকরাও এই স্কুল লাইব্রেরিতে এসে বই পড়তে পারবেন।
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পড়ায় মনোযোগ বাড়াতে চাপলার প্রাথমিক বিদ্যালয়ে খুলল পাঠাগার। চাপলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে এই পাঠাগার খোলা হয়েছে। যেখানে রামায়ন-মহাভারত থেকে বিজ্ঞান পত্রিকা সবকিছুই থাকবে। মোবাইলের নেশা কাটিয়ে ছাত্র-ছাত্রীদের বইয়ের দিকে মুখ ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মূলত পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের বইমুখী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই লাইব্রেরিতে শুধুমাত্র ছাত্র-ছাত্রীরা নয় অভিভাবকরাও তাদের অবসর সময়ে বই পড়তে পারবেন। ফলে যে সমস্ত অভিভাবকরা ছাত্র-ছাত্রীদের স্কুলে দিয়ে স্কুলের বাইরে বসে থাকতেন তারাও বই পড়ে সময় কাটাতে পারবেন।
এই রুম ছাত্র-ছাত্রীদের জন্য খুলে দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন মথুরাপুর ২ নম্বর ব্লকের একাধিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। তাঁরাও এই ব্যবস্থা দেখে খুবই খুশি। উপস্থিত ছিলেন স্কুল পরিদর্শক-সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ব্লকের আরও অন্যান্য জায়গায় এই ব্যবস্থা চালু হোক সকলেই এখন সেটাই চাইছেন।
উল্লেখ্য, স্কুলে ১৭’তম বোধিপীঠ পাঠাগারটি সেন্টার ফর ইন্ট্রিগ্রেটেড ডেভলপমেন্ট আ্যসোসিয়েশানের পক্ষ থেকে শুভেন্দু বোসের উদ্যোগে খোলা হয়। এছাড়াও শেখানে লায়নস ক্লাব অফ রোশনির পক্ষ থেকে একাধিক পরিকাঠামোগত উন্নয়নের কাজ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
South Twenty Four Parganas,West Bengal
May 08, 2026 11:12 AM IST
মোবাইলের নেশা কাটাতে স্কুল লাইব্রেরির চমক! রামায়ন থেকে বিজ্ঞান পত্রিকা আরও কত কী, পাঠাগারে বই পড়তে পারবেন অভিভাবকরাও