Last Updated:
North Dinajpur News: ১৯ বছরের এই তরুণ কেন চরম সিদ্ধান্ত নিল সেই নিয়ে ধন্দে পরিবার ও প্রতিবেশীরা। অন্যদিকে মৃত্যুর সঠিক কারণ সম্বন্ধে নিশ্চিত হতে এবং এই ঘটনার পিছনে আর কিছু রয়েছে কিনা তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন রায়গঞ্জের ১৯ বছর বয়সী এক তরুণ। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হল না। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হল গুলাব শেখের (১৯)।
জানা গিয়েছে, মৃত তরুণের বাড়ি রায়গঞ্জের বাহিন পঞ্চায়েতের কুমারজোল গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর থেকে অসহ্য পেটে ব্যথা হচ্ছে বলে জানিয়েছিলেন গুলাব। প্রাথমিকভাবে বিষয়টি সাধারণ মনে করে তাঁকে গ্রামের এক হাতুড়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর খানিক সুস্থ বোধ করছিলেন এই তরুণ। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণা ফের বাড়তে থাকে।
এরপর সময় নষ্ট না করে গুলাবকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার শুরুতেই সে ইঁদুর মারার বিষ খাওয়ার কথা জানায়। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চালানো হলেও শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার ভোররাতে এই তরুণের মৃত্যু হয়।
ইতিমধ্যেই এই নিয়ে রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ সম্বন্ধে নিশ্চিত হতে তদন্তে নেমেছে পুলিশ। অন্যদিকে গুলাব কেন এই সিদ্ধান্ত নিল সেই নিয়ে ধন্দে তাঁর পরিবার ও প্রতিবেশীরা। পুলিশি তদন্তে এই বিষয়ে কী উঠে আসে সেটাই দেখার।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
Uttar Dinajpur,West Bengal
May 08, 2026 11:26 AM IST
