কলকাতা: প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘শুধু বাংলা নয়, দেশ থেকে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে।’
আরও পড়ুন, মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, নাম ঘোষণা করে কী বার্তা অমিত শাহের ?
ডবল ইঞ্জিন সরকার গঠনের লক্ষ্যে সফল হওয়ার এদিন অমিত শাহ বলেন, কেরল ও পশ্চিমবঙ্গ ছাড়া এমন হিংসার ঘটনা আমি কোথাও দেখিনি। প্রথমে বামেরা, তারপর তৃণমূল কংগ্রেস….। পশ্চিমবঙ্গে ৩২১ জন বিজেপি কর্মীর প্রাণ চলে গিয়েছে। আমি আজকে হৃদয় থেকে সেই সকল ৩২১ কার্যকর্তাদের পরিবারকে দেশের কোটি কোটি জনতার তরফ থেকে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের তরফ থেকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আমাদের বিচারকে তো শক্তিশালী করেছেই, পাশাপাশি আমাদের দলকেও মজবুত করেছে। কিন্তু আমি বিশ্বাস দিতে চাই, আপনাদের পরিবারের ওই বলিদান, পশ্চিমবাংলার সীমানাকেও সুরক্ষিত করে, ভারতকে সুরক্ষিত করব। শুধু বাংলা নয়, দেশ থেকে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে।’