Last Updated:
Bankura News: বাঁকুড়া শহরের বুক চিরে নীরবে বয়ে চলেছে ইতিহাসের প্রাচীন পথ। পিলগ্রিম রোড ও রাণী অহল্যাবাই রোড। আজও বহন করছে বাংলার অতীতের ঐতিহাসিক স্মৃতি।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়া শহরের বুক চিরে আজও নীরবে বয়ে চলেছে ইতিহাসের এক প্রাচীন পথ। রানীগঞ্জ মোড় থেকে শুরু হয়ে হরেশ্বর মেলা, লক্ষ্যতোড়া শ্মশান, লালবাজার বাইপাস পেরিয়ে ময়রাবাঁধ, ভাদুল এবং দ্বারকেশ্বর নদ অতিক্রম করে এই রাস্তা পৌঁছে যায় কালিসেন হয়ে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ও ঘাটালে। এরপর সেই পথ এগিয়ে যেত প্রাচীন তাম্রলিপ্ত বন্দরের দিকে। বহু শতাব্দী ধরে এই রাস্তা শুধু যোগাযোগের মাধ্যম নয়, ইতিহাস ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে রয়েছে।
স্থানীয় ইতিহাসবিদ সুকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১৫ শতকেরও আগে রাজা চন্দ্র বর্মনের সময় থেকে এই রাস্তার ব্যবহার হয়ে আসছে। সে সময় তাম্রলিপ্ত বন্দর ছিল পূর্ব ভারতের অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র। ব্যবসায়ী, সাধু-সন্ন্যাসী ও তীর্থযাত্রীরা এই পথ ব্যবহার করেই বিভিন্ন অঞ্চলে যাতায়াত করতেন। ফলে এই রাস্তা শুধুমাত্র একটি সাধারণ সড়ক নয়, বরং বাংলার প্রাচীন অর্থনীতি ও সামাজিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।
Bankura,Bankura,West Bengal
Bankura News: বাঁকুড়ার বুক চিরে আজও বেঁচে ঐতিহাসিক পথ! কান পাতলে শোনা যায় অতীতের পদধ্বনি, শতাব্দীপ্রাচীন পিলগ্রিম রোডের ইতিহাস অনেকেরই অজানা