Last Updated:
Ajay Pal Sharma IPS: দ্বিতীয় দফা ভোটের দিন সকাল সকাল মাঠে নেমে পড়লেন ‘এনকাউন্টার স্পেশ্যালিস্ট’ অফিসার অজয় পাল শর্মা। গেলেন কোনদিকে?
ডায়মন্ড হারবার: ভোটের বাংলায় স্পটলাইটে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা। তিনি কী করছেন, কোথায় যাচ্ছেন, কী তাঁর কার্যকলাপ নজরে রয়েছে সকলেরই। দ্বিতীয় দফা ভোটের দিন সকাল সকাল মাঠে নেমে পড়লেন ‘এনকাউন্টার স্পেশ্যালিস্ট’ অফিসার।
ডায়মন্ড হারবারের ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে হটুগঞ্জে একাধিক এলাকায় ঘুরছেন তিনি। বিভিন্ন চৌকিতে যে পুলিশ অফিসার রয়েছেন তাঁজের সঙ্গে কথা বলে তিনি ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে চলেছেন। সকাল থেকেই ডায়মন্ড হারবারে নজর রেখেছেন অজয় পাল শর্মা।

অ্যাকশনে অজয় পাল শর্মা
অর্পণ মণ্ডল
Location :
Kolkata,West Bengal
