জয়পুর: সে ব্য়াট হাতে যখনই নামে তখনই রেকর্ড গড়ে ফেলে। এখনই আইপিএলে দ্রুততম সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী। ৪০ বা তার কম বলে দুটো সেঞ্চুরি হাঁকিয়েছিল বৈভব। চলতি আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে শতরান হাঁকিয়েছিল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলে শতরান হাঁকিয়েছিল। এবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শনিবার ব্যাটিং করতে নেমে আরও একটি রেকর্ড গড়ে ফেললে সূর্যবংশী।
মহম্মদ সিরাজের প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিল বৈভব সূর্যবংশী।