Last Updated:
Crime News: পাঁচ মাসের শিশু কন্যাকে খুন করে দেহ ডাস্টবিনে ফেলার অভিযোগ বাবার বিরুদ্ধে, অভিযুক্ত গ্রেফতার হলেও এখনও মেলেনি শিশুর দেহ। রবিবার রাতে দেহ ফেলা হয়। সোমবার ডাস্টবিন পরিস্কার হওয়ায় দেহ মেলেনি।
কলকাতা: পাঁচ মাসের শিশু কন্যাকে খুন করে দেহ ডাস্টবিনে ফেলার অভিযোগ বাবার বিরুদ্ধে, অভিযুক্ত গ্রেফতার হলেও এখনও মেলেনি শিশুর দেহ। পুলিশ সূত্রে খবর, ৮ মে দুপুরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উত্তর পূর্ব দিকে শিব মন্দিরের কাছে গন্ডোগোল হচ্ছে শুনে পুলিশ যায় । সেখানে গিয়ে জানতে পারে দেবজিৎ জানা ওরফে পিকলু নামে এক ব্যক্তিকে কিছু লোকজন ধরে রেখেছে ।
তার স্ত্রীও সেখানে রয়েছে। পুলিশ জানতে পারে, শিব মন্দিরের কাছে অভিযুক্তের স্ত্রী কাঁদছিলেন। ওখানে যারা ছিলেন তাদের ওই মহিলা জানান তাঁর স্বামী তাঁদের পাঁচ মাসের শিশু কন্যাকে গলা টিপে খুন করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এরপরই অভিযুক্ত সেখানে এলে তাঁকে ধরে ফেলেন স্থানীয়রা।
তারপরই পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছোলে অভিযুক্তর স্ত্রী সবটা পুলিশকে জানান। কোন ডাস্টবিনে ফেলা হয়েছিল সেটাও বলা হয়। রবিবার রাতে দেহ ফেলা হয়। সোমবার ডাস্টবিন পরিস্কার হওয়ায় দেহ মেলেনি।
ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুরসভার ময়লা পরিষ্কার করার যে গাড়ি সোমবার ডাস্টবিন ক্লিন করেছে সেই গাড়ি চিহ্নিত করা হয়েছে। যেখানে ডাম্পিং করা হয়, সেখানে তল্লাশি চালানো হয়েছে।
Kolkata,West Bengal
May 09, 2026 11:57 PM IST
