Last Updated:
Suvendu Adhikari: শপথ গ্রহণের পর শনিবার সন্ধ্যেতেই কালীঘাট মন্দিরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মাথায় ডালা নিয়ে কালীঘাট মন্দিরে পূজা দিতে প্রবেশ করেছেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই মা কালীর আরাধনায় শুভেন্দু অধিকারী
কলকাতা: শপথ গ্রহণের পর শনিবার সন্ধ্যেতেই কালীঘাট মন্দিরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মাথায় ডালা নিয়ে কালীঘাট মন্দিরে পূজা দিতে প্রবেশ করেছেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই মা কালীর আরাধনায় শুভেন্দু অধিকারী৷ পুজো দেওয়ার পর কালীঘাট থেকে বেরিয়ে যান শুভেন্দু৷ শুভেন্দু বেরোনোর সময় রাস্তার দু’পাশে সাধারণ মানুষের স্লোগান এবং শুভেচ্ছার উচ্ছ্বাস৷
শপথ গ্রহণ করেই শনিবার সন্ধ্যায় ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মাল্যদান করলেন ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে৷ এদিন শুভেন্দু জানালেন, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার চিন্তাভাবনা রয়েছে৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-সহ বিভিন্ন জ্ঞানীগুণি মানুষের বাড়ি এবং বিভিন্ন তীর্থস্থানেরও সংস্কার করা হবে বলেও রাজ্যের মুখ্যমন্ত্রী৷
শুভেন্দু বলেন, স্বাধীন গণতান্ত্রিক ভারতেকে তৈরি তথা পশ্চিমবঙ্গকে তৈরির পেছনে ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা স্মরণ করেন তিনি৷ পশ্চিমবঙ্গ দিবস প্রসঙ্গে তিনি বলেন, ‘‘২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার চিন্তাভাবনা রয়েছে। আমরা এটা ক্যাবিনেটে তুলব৷’’
প্রসঙ্গত, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের তীব্র বিরোধিতা করে রাজ্যের পূর্ববর্তী শাসক দল তৃণমূল কংগ্রেস৷ অন্যদিকে এদিন শুভেন্দুর শপথের গ্রহণের দিনেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও আয়োজন করা হয়েছে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে৷ সেখানে অনুষ্ঠান শুরু আগে সকলের উপস্থিত সকলের উদ্দেশ্যে জোটের বার্তা দেন মমতা৷
Kolkata,West Bengal
