Last Updated:
Bollywood: গোয়ায় অ্যাকশন দৃশ্যের শ্যুট করার সময় আহত হন রাহুল। লাফানোর সময় সরে যায় নীচের পাটাতন। বা পা ভেঙে যায় রাহুলের
মুম্বই: গোয়ায় শুটিং করতে গিয়ে গুরুতর আহত অভিনেতা রাহুল দেব। সম্প্রতি গোয়ায় একটি ফিটনেস পণ্যের বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন ‘চ্যাম্পিয়ন’, ‘অশোকা’, ‘আওয়ারা পাগল দিওয়ানা’ তারকা। জানা যায়, একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিংয়ের সময় আচমকাই বিপত্তি, সরে যায় পায়ের নীচের পাটাতন। তাতেই অভিনেতার বাঁ পায়ে চোট লাগে। কিন্তু তা সত্ত্বেও শুটিং শেষ করেন রাহুল।
সূত্রের খবর, রাহুলের বা পা ভেঙে যায়। ঠিক কী হয়েছিল? সাক্ষাৎকারে রাহুল জানান, গত ২২ এপ্রিল গোয়ায় একটি ফিটনেস পণ্যের বিজ্ঞাপনের শুটিং করছিলাম। একটি সিকোয়েন্সের জন্য আমায় লাফ দিতে হত। লাফ মেরে যে পাটাতনে আমার পড়ার কথা চিল, আচমকা সেটি সরে যায়। এর ফলে আমার বাঁ পায়ের গোড়ালির ঠিক উপরে প্রচণ্ড মোচড় লাগে। দু’দিন পর এক্স-রে করা হলে ধরা পড়ে যে আমার বাঁ পায়ের ফিবুলা হাড়ের নীচের অংশে চিড় ধরেছে (ডিস্টাল ফিবুলার ফ্র্যাকচার)। চিকিৎসকরা আমায় তিন সপ্তাহ প্লাস্টার কাস্টে থাকতে বলেছেন। তবে, চোট পাওয়ার পরও আমি ওই দৃশ্যটি শ্যুট করি এবং বিজ্ঞাপনের কাজ শেষ করি।”
পা ভেঙে গেলেও নিয়মিত শরীরচর্চা করে যাচ্চেন রাহুল দেব। রাহুল বলেন, “আমি আমার পরম শ্রদ্ধেয় গুরু শ্রী তারনেভজির কাছে কৃতজ্ঞ। তাঁর আশীর্বাদেই আমি এই চোটের সঙ্গে লড়তে পারছি এবং দ্রুত সেরে উঠছি।” শরীরচর্চার প্রশিক্ষকের পাশাপাশি তিনি লিভ-ইন পার্টনার মুগ্ধা গডসেকেও ধন্যবাদ জানিয়েছেন। রাহুলের কথায়, “মুগ্ধা পাশে আছে বলেই শারীরিক এবং মানসিক দিক থেকে এখনও ঠিক আছি।”
Kolkata,West Bengal
