Last Updated:
শপথগ্রহণ অনুষ্ঠানে তৃষাকে বিজয়ের পরিবারের সদস্যদের সঙ্গে উষ্ণভাবে সাক্ষাৎ করতে দেখা যায়। তিনি বিজয়ের মা শোভা চন্দ্রশেখর এবং বোন বিদ্যার সঙ্গেও দেখা করেন। অভিনেত্রী থালাপতির মায়ের পায়ে হাত দিয়ে তাঁর আশীর্বাদও প্রার্থনা করেন।
চেন্নাই: দক্ষিণী সুপারস্টার থালাপথি বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। অভিনেতার এই বিশেষ দিনটির সাক্ষী হতে তাঁর পরিবার এবং চর্চিত প্রেমিকা, নায়িকা তৃষা কৃষ্ণান চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তৃষা কৃষ্ণন স্টেডিয়ামে পৌঁছালে দর্শকদের উত্তেজনা আরও বেড়ে যায়। থালাপথি বিজয়ের এই বিশেষ দিনে তৃষা কৃষ্ণানের মুখের আনন্দ স্পষ্ট দেখা যাচ্ছিল। অভিনেত্রী বিজয়ের মায়ের পায়েও হাত দিয়ে প্রণাম করেন, যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে।
তৃষা কৃষ্ণান একটি সুন্দর ফিরোজা রঙের সিল্কের শাড়ি এবং ক্রিম রঙের ব্লাউজ পরে অত্যন্ত ঐতিহ্যবাহী ও মার্জিত শৈলীতে বিশেষ অনুষ্ঠানটিতে উপস্থিত হয়েছিলেন। চুলে জুঁই ফুলের মালা এবং হালকা মেকআপে অভিনেত্রী তাঁর সেজে উঠেছিলেন। শপথগ্রহণ অনুষ্ঠান থেকে অভিনেত্রীর একটি ভিডিও শিরোনামে আসছে।
Trisha Krishnan warmly greets TVK chief #Vijay‘s sister and mother as she arrives at Jawaharlal Nehru Indoor Stadium for his swearing-in as Tamil Nadu CM. pic.twitter.com/HCqyzNdtFS
— cinee worldd (@Cinee_Worldd) May 10, 2026
শপথগ্রহণ অনুষ্ঠানে তৃষাকে বিজয়ের পরিবারের সদস্যদের সঙ্গে উষ্ণভাবে সাক্ষাৎ করতে দেখা যায়। তিনি বিজয়ের মা শোভা চন্দ্রশেখর এবং বোন বিদ্যার সঙ্গেও দেখা করেন। অভিনেত্রী থালাপতির মায়ের পায়ে হাত দিয়ে তাঁর আশীর্বাদও প্রার্থনা করেন।

তৃষা কৃষ্ণন একটি সুন্দর ফিরোজা রঙের সিল্কের শাড়ি এবং ক্রিম রঙের ব্লাউজ পরে অত্যন্ত ঐতিহ্যবাহী ও মার্জিত শৈলীতে বিশেষ অনুষ্ঠানটিতে উপস্থিত হয়েছিলে
সোশ্যাল মিডিয়ায় ভক্তরা এই মুহূর্তটি খুব পছন্দ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন যে, তাঁর ঘনিষ্ঠ বন্ধুকে মুখ্যমন্ত্রী হতে দেখে তৃষার মুখে তাঁর গর্ব ও আনন্দ স্পষ্টভাবে ফুটে উঠেছিল। কিছু ভক্ত তাঁকে বিজয়ের অন্যতম শক্তিশালী সমর্থক হিসেবে বর্ণনা করেছেন।
চলতি বছরের শুরু থেকেই থালাপথি বিজয় এবং তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। সংবাদমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে যে এই জুটির সম্পর্ক রয়েছে। অভিনেতার স্ত্রী বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন, এই অভিযোগে যে থালাপথির একজন বিশিষ্ট অভিনেত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক রয়েছে। তবে, এখন পর্যন্ত কেউই তাঁদের সম্পর্কের কথা কেউ নিশ্চিত করেননি। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বিজয়ের নিজের দল গড়ার শুরু থেকেই চর্চায় ছিলেন৷ সঙ্গে অবশ্যই উঠে এসেছিল তৃষার সঙ্গে তাঁর বিবাহবর্হিত সম্পর্কের কথা৷ রবিবার, বিজয়ের মুখ্যমন্ত্রীর শপথের সময় তৃষা তাঁর পাশে থাকায়, এই জল্পনা আরও জোরালো হল৷
Kolkata,West Bengal
