Last Updated:
Nadia News: এলাকার বাসিন্দা মিনা বিশ্বাস এদিন সকালে বাড়ি থেকে জল আনতে বেরিয়েছিলেন। জল ভরে দুটি ব্যাগ হাতে নিয়ে বাড়ির দিকে ফেরার সময় তিনি সন্দেহজনক কিছু পড়ে থাকতে দেখেন। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও কৌতূহলবশত তিনি কাছে গিয়ে দেখেন বস্তুটি সাধারণ কিছু নয়। তখনই তার সন্দেহ হয় সেটি বোম হতে পারে।
ভীমপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার ভীমপুর দাসপাড়া এলাকায় শনিবার সকালে একটি সন্দেহজনক বস্তু ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, বস্তুটি বোম হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সেটি উদ্ধার করে নিয়ে যায় এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা মিনা বিশ্বাস এদিন সকালে বাড়ি থেকে জল আনতে বেরিয়েছিলেন। জল ভরে দুটি ব্যাগ হাতে নিয়ে বাড়ির দিকে ফেরার সময় তিনি সন্দেহজনক কিছু পড়ে থাকতে দেখেন। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও কৌতূহলবশত তিনি কাছে গিয়ে দেখেন বস্তুটি সাধারণ কিছু নয়। তখনই তার সন্দেহ হয় সেটি বোম হতে পারে। আতঙ্কিত হয়ে দ্রুত তিনি পাশের বাড়ির লোকজনকে খবর দেন।
খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে বস্তুটি দেখে তারাও আতঙ্কিত হয়ে পড়েন। এরপরই স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে খবর দেওয়া হয়। খবর পেয়েই ভীমপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং সতর্কতার সঙ্গে সন্দেহজনক বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়।
মিনা বিশ্বাস জানান, “আগে খবরের কাগজ ও টেলিভিশনে এ ধরনের ঘটনা দেখেছি। সেই কারণেই আমার সন্দেহ হয় এটি বোম হতে পারে। আমরা এখানে প্রায় ৩০ থেকে ৩৫ বছর ধরে বাস করছি, কিন্তু এর আগে কখনও এমন ঘটনা দেখিনি।”
কে বা কারা ওই বস্তু সেখানে রেখে গিয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও এ বিষয়ে কিছু বলতে পারেননি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
Nadia,West Bengal
