শনিবার ব্রিগেডের ঐতিহাসিক মঞ্চে শপথ নিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারী। তারপর ভবানীপুরে শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের বাড়ি, ভারত সেবাশ্রম হয়ে সোজা কাঁথির বাড়িতে। নতুন মুখ্যমন্ত্রীকে দেখতে উপচে পড়ল ভিড়। কলকাতা থেকে ফেরার পথে মানুষের অনুরোধে বারবার থামল মুখ্যমন্ত্রীর কনভয়।