লখনউ: বর্তমানে রমরমিয়ে চলছে আইপিএলের (IPL 2026) মহারণ। আর এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই কাতারে কাতারে জনগণ ভিড়ও জমাচ্ছেন। লখনউ সুপার জায়ান্টসের ঘরের মাঠ একানা ক্রিকেট স্টেডিয়ামেও (Ekana Stadium) আইপিএলে ম্যাচ আয়োজিত হচ্ছে। তবে সেই মাঠেই চরম অব্যবস্থার ছবি ধরা পড়ল।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে লখনউয়ের মাঠের অরাজকতার ছবি ধরা পড়েছে। বর্তমানে প্রবল গরম পড়েছে। বিশ্বের সবথেকে গরম স্থানগুলির মধ্যে ভারতেরও বিভিন্ন শহর রয়েছে। এমন সময়ে দিল্লির অরুন জেটিলি স্টেডিয়ামে ম্যাচের মাঝে প্রায়শই দর্শকদের ঠান্ডা রাখতে জল স্প্রে করতে দেখা গিয়েছে। কিন্তু একানা ক্রিকেট স্টেডিয়ামে কি না পান করার জল নিয়েই কাড়াকাড়ি হওয়ার অবস্থা।
আরও পড়ুন:- থালাপতি বিজয়ের শপথ গ্রহণের দিনই সমর্থকদের বিশেষ বার্তা সিএসকের
প্রবল ভিড় ও গরমের মাঝেই দর্শকদের একটু পানীয় জলের জন্য রীতিমতো ধাক্কা ধাক্কি করতে দেখা গিয়েছে। ফুটেজটি সম্ভবত গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের। গত মাসে টাইটান্সের বিরুদ্ধে দিনরাতের ম্যাচ খেলেছিল লখনউ, সেই দুপুরে প্রবল গরমেই দর্শকদের একটু জল পাওয়ার জন্য এমন হুড়োহড়ির ছবিটা ধরা পড়েছে।
This is how The richest and kanjus cricket board is serving free water to fans at Lucknow’s Ekana Stadium😭 pic.twitter.com/34dAYkrMtP
— Bewda babloo 🧉 (@babloobhaiya3) May 8, 2026
Lucknow’s stadium management is the worst I’ve seen. Water is just lying around near the toilets. The washrooms are filthy as fuck. Snacks sold inside the stadium are stale and overpriced. It is the stadium that pulls the crowd for its charm and atmosphere. The management is shit
— Lovish (@LovishKVatwani) May 10, 2026
Apart from Dharamshala no stadium I visited which includes Ekana, Mullanpur and Delhi is worth visiting. After paying 6-7k per ticket you get water in a glass that too of 20Rs after standing 30mins in queue in this weather it is actually not healthy to go there
— Sahil sharma (@sahilshrma97) May 9, 2026
অনেকেই একানা স্টেডিয়ামের এই অব্যবস্থা, অরাজকতার প্রবল সমালোচনা করেন। অনেকেই বিশ্বের সবথেকে ধনী বোর্ডের আয়োজিত লিগের ম্যাচে এমন ছবি দেখেও ক্ষোভ উগরে দেন।