Last Updated:
Sudip Banerjee: বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে একাধিক নেতা বেসুরো হয়েছেন। এবার বেনজির সংঘাত দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে। সংঘাতে জড়ালেন সাংসদ সুদীপ এবং উত্তর কলকাতার কাউন্সিলর সুব্রত।
কলকাতা: বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে একাধিক নেতা বেসুরো হয়েছেন। দল ব্যবস্থাও নিয়েছে, সাসপেন্ড হয়েছেন দলের একাধিক মুখপাত্র। এবার বেনজির সংঘাত দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে।
সংঘাতে জড়ালেন প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের তৃণমূলের কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখানে দুই পক্ষের দ্বন্দ্ব বেনজির সংঘাতের রূপ নেয়।
ওই কাউন্সিলরকে নাকি গালিগালাজ করেন সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়। প্রসঙ্গত, সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস সভাপতি। ভোটের ফল প্রকাশের পর দলের অনেক কর্মী ঘরছাড়া। তাঁদের ঘরে ফেরাতে নিষ্ক্রিয় বলে অভিযোগ করেন কাউন্সিলর সুব্রত বন্দোপাধ্যায়।জবাবে তৃণমূল কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায়কে ঘুরিয়ে ‘কুত্তা’ বলে অপমান করেছেন সুদীপ বন্দোপাধ্যায়, এমনটাই অভিযোগ।
প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে উত্তর কলকাতার সাতটি আসনের মধ্যে চারটিতেই হেরেছে তৃণমূল। যার মধ্যে রয়েছে কাশীপুর-বেলগাছিয়া, শ্যামপুকুর, মানিকতলা এবং জোড়াসাঁকো। তৃণমূল শুধু জিতেছে চৌরঙ্গী, এন্টালি এবং বেলেঘাটায়। এর মধ্যে বেলেঘাটায় প্রার্থী ছিলেন কুণাল ঘোষ, চৌরঙ্গীতে সুদীপের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। ৪ মে, ভোটের ফল প্রকাশের পরে অনেক কর্মী ঘরছাড়া বলে দাবি কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায়ের, এই নিয়ে কথা কাটাকাটি হয় দুই পক্ষের।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
