Last Updated:
Suvendu Adhikari: রেড কার্পেট, গার্ড অফ অনার, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার নবান্নে শুভেন্দু অধিকারী। সোমবার জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। নবান্ন সভাঘরে ডিএমদের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর। রাজ্যের উন্নয়ন নিয়ে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী।
কলকাতা: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার নবান্নে শুভেন্দু অধিকারী। নবান্নে মুখ্যমন্ত্রীর জন্য রেড কার্পেট, দেওয়া হয় গার্ড অফ অনার। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য নবান্নের কর্মীদের মধ্যে ছিল তুমুল উৎসাহ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে প্রবেশের সঙ্গে সঙ্গে হাততালির রোল উঠল। আনন্দ, উচ্ছ্বাস, বাঁধভাঙা ফূর্তি। প্রতি মুহূর্ত ক্যামেরায় বন্দি করলেন কর্মীরা। সরকারি কর্মচারীদের কণ্ঠে ‘জয় শ্রীরাম’স্লোগান ধ্বনিত নবান্নের প্রতিটা কোণে।
২০২৩ সালের ২০ ডিসেম্বর শেষবার নবান্নের ভিতরে এসেছিলেন শুভেন্দু অধিকারী। তখন তিনি
বিরোধী দলনেতা। তাঁর সঙ্গে এসেছিলেন তিন বিধায়ক। তৎকালীন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে দেখা করতে নবান্নে এসেছিলেন শুভেন্দু অধিকারী। এর পর ২০২৬ সালের ১১ মে, ঘড়িতে তখন ১১.৩০… মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার নবান্নে এলেন শুভেন্দু অধিকারী।
সোমবার জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। নবান্ন সভাঘরে ডিএমদের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর। রাজ্যের উন্নয়ন নিয়ে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। বাংলায় বিজেপির প্রথম সরকার।
নবান্নে বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। সোমবার পুলিশের সঙ্গেও বৈঠক মুখ্যমন্ত্রীর। দায়িত্ব নিয়েই রাজ্যের আইন-শৃঙ্খলায় নজর মুখ্যমন্ত্রীর। নবান্ন সভাঘরে আজ পুলিশের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। সিপি-এসপিদের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর। বৈঠকে থাকবেন DIG-IG পদমর্যাদার আধিকারিকরা। বৈঠকে থাকবেন STF-CID-র আধিকারিকরা।
সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠকের পর, আজ নবান্ন সভাঘরে প্রথম প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিকেল ৫টায় উচ্চপর্যায়ের সেই বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের DG, ADG, IG থেকে কলকাতার পুলিশ কমিশনার-সহ সর্বস্তরের শীর্ষ পুলিশ কর্তারা। হাওড়ার পুলিশের CP-সহ সব কমিশনারেটের CP ও সব জেলার SP দেরও ডাকা হয়েছে সোমবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে। থাকবেন GRP-র শীর্ষ আধিকারিকরাও। প্রশাসন সূত্রে খবর, নতুন সরকারের আমলে কীভাবে আইনশৃঙ্খলা কঠোরভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে আলোচনা হবে এদিনের বৈঠকে।
Kolkata,West Bengal
May 11, 2026 11:48 AM IST
