Last Updated:
Suvendu Adhikari CM Jhalmuri Celebration: রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে পুরুলিয়ায় অভিনব উদযাপন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার আনন্দে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে ঝালমুড়ি ও লাড্ডু বিতরণ করা হল। স্বামী নিত্যশুদ্ধানন্দ মহারাজের মতে, এটি দীর্ঘ বছর পর হিন্দুত্বের জাগরণ।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে এবার পুরুলিয়ায় দেখা গেল এক অভিনব উদযাপন। গেরুয়া শিবিরের উচ্ছ্বাস যেন মিশে গেল ঝালমুড়ির মশলাদার স্বাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে সম্প্রতি ভাইরাল হওয়া ‘ঝালমুড়ি ট্রেন্ড’-এর রেশ এবার পৌঁছে গেল পুরুলিয়ার ভারত সেবাশ্রম সংঘে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার খবরে আনন্দে মেতে উঠে সংঘের পক্ষ থেকে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হল ঝালমুড়ি ও লাড্ডু। সোমবার সংঘের প্রাঙ্গণে এই বিশেষ আয়োজনকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়। উপস্থিত কর্মী-সমর্থকরা একে অপরকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি ঝালমুড়ি বিলি করেন। এই উদ্যোগে খুশি সাধারণ মানুষজন।
এ বিষয়ে ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী নিত্যশুদ্ধানন্দ মহারাজ বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুপ্রেরণায় দীর্ঘ কয়েক বছর পর হিন্দুত্বের জাগরণ হয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভারত সেবা সংঘের একনিষ্ঠ ভক্ত। তাই তার মুখ্যমন্ত্রী হওয়ার আনন্দে সংঘের পক্ষ থেকে মিষ্টিমুখ ও ঝালমুড়ি বিতরণ করা হয়।
Puruliya (Purulia),Puruliya,West Bengal
May 11, 2026 12:38 PM IST
Suvendu Adhikari CM Celebration: বাংলার মসনদে শুভেন্দু অধিকারী, উচ্ছ্বাসে ভাসল পুরুলিয়া! ঝালমুড়িতে ‘মিষ্টিমুখ’ ভারত সেবাশ্রম সংঘে