Last Updated:
Road Accident: কোচবিহারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু। স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলেও শেষরক্ষা হয়নি।
দিনহাটা, কোচবিহারঃ ফের কোচবিহারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। প্রাণ হারালেন এক যুবক। এবার দিনহাটায় ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে বলে খবর।
দিনহাটা ১ নং গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দিনহাটা মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সমীর সরকার। তিনি ব্রাহ্মণীর চৌকি এলাকার বাসিন্দা।
হাসপাতাল সূত্রে খবর, ১ নং গেট এলাকার লোকজন সমীরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন। তবে তাতেও শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সমীর হয়তো বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় ঘটে বিপত্তি। একটি বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। তাঁরা ঘটনাস্থলে ছুটে এলে দেখতে পান, ওই যুবক আশঙ্কাজনক অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন।
এরপর স্থানীয়রাই সমীরকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। তবে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি। দিনহাটা থানার পুলিশ তদন্তে নেমেছে বলে খবর। তাতে কী সামনে আসে সেটাই এবার দেখার।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
May 11, 2026 12:05 PM IST
