Hanta Virus News | করোনা পরবর্তী সময়ে আবারও এক অজানা ভাইরাস ঘিরে উদ্বেগ। দক্ষিণ আটলান্টিকে বিলাসবহুল ক্রুজ জাহাজে রহস্যময় অসুস্থতায় মৃত্যু হয়েছে তিন যাত্রীর। তদন্তে উঠে এসেছে হান্টা ভাইরাসের নাম। ইঁদুর থেকে ছড়ানো এই ভাইরাসের একটি বিশেষ স্ট্রেন মানুষ থেকে মানুষেও সংক্রমিত হতে পারে বলেই আশঙ্কা। কেন এই ভাইরাস নিয়ে এত উদ্বেগ? আর ভারতের জন্যই বা কতটা গুরুত্বপূর্ণ? দক্ষিণ আটলান্টিক মহাসাগরে বিলাসবহুল ক্রুজ জাহাজ। আর সেই জাহাজেই আতঙ্কের নাম হান্টা ভাইরাস।