Last Updated:
Chandranath Rath Case: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বক্সারের বাসিন্দা বিক্কি মৌর্য ও ময়ঙ্ক মিশ্রকে গ্রেফতার করা হয়েছে, তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে বিশাল শ্রীবাস্তবকেও গ্রেফতার করেছে STF।
কলকাতা: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বক্সারের বাসিন্দা বিক্কি মৌর্য ও ময়ঙ্ক মিশ্রকে গ্রেফতার করা হয় পাশাপাশি, তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে বিশাল শ্রীবাস্তব এখনও বিহার STF-এর হেফাজতে রয়েছে।
সূত্রের খবর , গ্রেফতার হওয়া বিক্কি মৌর্য এবং ময়ঙ্ক মিশ্রর বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। আর তাদের লুকিয়ে থাকতে সাহায্যকারী বিশাল শ্রীবাস্তবের বিরুদ্ধেও প্রায় দশটি মামলা নথিভুক্ত আছে। অন্য দিকে, গ্রেফতার হয়েছে অন্যতম প্রধান অভিযুক্ত রাজ সিং। এই গ্রেফতারির পরই তদন্তে উঠে এসেছে, বিহার এবং পূর্বাঞ্চল এলাকার পেশাদার শ্যুটারদের একটি দলের জড়িত থাকার সম্ভাবনা।
এই অভিযুক্তের বিরুদ্ধে ২০২০ সালে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ রয়েছে। সেই মামলায় জামিনে মুক্ত থাকাকালীন সময়েই চন্দ্রনাথ রথ খুনের ঘটনাটি ঘটায়। রাজ সিংয়ের সঙ্গে বিহারের আন্ডারওয়ার্ল্ডের ঘনিষ্ঠ যোগাযোগের সম্ভাবনা উঠে আসছে সেই ক্ষেত্রে এর পিছনে কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় গুরুত্বপূর্ণ হল কী কারণে খুন হতে হল চন্দ্রনাথ রথকে। মূল আসামিদের গ্রেফতার করলে এই খুনের মোটিফ জানার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, বুধবার মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় শুভেন্দুর অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রুথকে। বৃহস্পতিবার চন্দ্রনাথের দেহের ময়নাতদন্ত করা হয়েছে। তার প্রাথমিক রিপোর্টে প্রকাশিত হয়েছে পর পর গুলির জন্য হৃৎপিণ্ড ফুটো হয়ে যায়, যার জেরে সেই সঙ্গে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। সব শেষে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় চন্দ্রনাথ রুথের।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
