East Bardhaman Rooftop Organic Farming: পেশায় আবগারি দফতরের ওসি, কিন্তু নেশায় প্রকৃতিপ্রেমী। কাটোয়ার ভূতনাথতলার বাসিন্দা তাপস হাজরা নিজের বাড়ির ছাদে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। পরিচর্যা আর অদম্য ইচ্ছেশক্তিতে তাঁর ছাদবাগানেই এখন ঝুলছে কাশ্মীরের আপেল।