Last Updated:
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার বিখ্যাতভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। শুষ্ক আবহাওয়ায় বাড়বে তাপমাত্রা। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে।
বিশ্বজিৎ সাহা, কলকাতা: উত্তরবঙ্গের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। আগামী তিন দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা। আজ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে আজ, মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে ক্রমশ শুষ্ক আবহাওয়া গরম ও তাপমাত্রা বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে। শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আজ মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার বিখ্যাতভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। শুষ্ক আবহাওয়ায় বাড়বে তাপমাত্রা। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে।
আগামী ২৪ ঘণ্টায় বড়সড় পরিবর্তন নেই তাপমাত্রায়। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। গরম বাড়বে সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
আজ, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে। আজ বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ, মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা ঝড়ের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা ঝড়ের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে। শুক্রবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পরবর্তী দু-তিন দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
কলকাতার আবহাওয়া:
সকালে মনোরম পরিবেশ। মূলত পরিষ্কার আকাশ, পরে আংশিক মেঘলা আকাশ। রোদের তেজ তীব্র হবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়লে গরম ও অস্বস্তি হতে পারে। আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। তবে স্থানীয়ভাবে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। স্বাভাবিকের নীচে যে তাপমাত্রা সেটা স্বাভাবিকের কাছাকাছি বা উপরে উঠতে পারে।
Kolkata,West Bengal
May 12, 2026 10:00 AM IST
