Last Updated:
বছর ঘুরলেই ছোট লালবাড়ির লড়াই। তার আগে বিধানসভা ভোটের ফল দেখে আশঙ্কায় তৃণমূল কংগ্রেস। কলকাতার ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১০২ ওয়ার্ডে এগিয়ে বিজেপি। শহরের একাধিক বিধানসভা এবার হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের। এবার কলকাতা পুরসভাও হাতছাড়া হওয়ার সম্মুখীন।
আবীর ঘোষাল, কলকাতা: হাতছাড়া নীলবাড়ি ৷ এবার হাতছাড়া হওয়ার পথে ‘ছোট লালবাড়ি’ ! বিধানসভা ভোটে কলকাতায় চমকে দেওয়া ফল বিজেপির ৷ দিশাহীন তৃণমূল কংগ্রেস ৷ বছর ঘুরলেই ছোট লালবাড়ির লড়াই। তার আগে বিধানসভা ভোটের ফল দেখে আশঙ্কায় তৃণমূল কংগ্রেস। কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০২ ওয়ার্ডে এগিয়ে বিজেপি। শহরের একাধিক বিধানসভা এবার হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের। এবার কলকাতা পুরসভাও হাতছাড়া হওয়ার সম্মুখীন।
কলকাতা পুরসভায় বর্তমানে তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে ১৩৪ জন কাউন্সিলর। বিজেপির হাতে রয়েছে মাত্র ৩ জন কাউন্সিলর। বাম-কংগ্রেস-নির্দলদের কাছে রয়েছে বাকিগুলো। ২০১০ সাল থেকে পুরসভার দায়িত্বে তৃণমূল কংগ্রেস।
ভোটের ফলাফলে এই প্রথম এত বড় ধাক্কা খেয়েছে তৃণমূল। কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ড ১৭টি বিধানসভায় ভাগাভাগি করা আছে। এর মধ্যে ১০ আসনে জয়ী বিজেপি, মাত্র ৭ আসনে জয়ী তৃণমূল। উত্তর কলকাতায় বিজেপি পেয়েছে ৪০ ওয়ার্ডে জয়, তৃণমূল জয় পেয়েছে ২০ ওয়ার্ডে। বিজেপির দখলে কাশীপুর-বেলগাছিয়া, মানিকতলা, শ্যামপুকুর ও জোড়াসাঁকো। তৃণমূলের দখলে চৌরঙ্গী, বেলেঘাটা ও এন্টালি। দক্ষিণ কলকাতায় বিজেপি এগিয়ে ২০ ওয়ার্ডে, তৃণমূল মাত্র ১২ ওয়ার্ডে। বিজেপি জয় পেল ভবানীপুর ও রাসবিহারীতে। তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে বালিগঞ্জ ও কলকাতা বন্দরে।
বেহালা-অতিরিক্ত জোনে, বিজেপি ২০টি ওয়ার্ডে এগিয়ে, তৃণমূল মাত্র সাত। বিজেপি জিতেছে বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম আসন। তৃণমূল জিতেছে মেটিয়াবুরুজ আসন। যাদবপুর-টালিগঞ্জ অংশে বিজেপি এগিয়ে মাত্র ২২ ওয়ার্ডে, তৃণমূল এগিয়ে মাত্র ৩ ওয়ার্ডে। বিজেপি জিতেছে যাদবপুর ও টালিগঞ্জ দুই বিধানসভা। তৃণমূল কংগ্রেস জিতেছে কসবা বিধানসভা।
২০২১ সালে রাজ্য বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস ১৩১ ওয়ার্ডে জয় পেয়েছিল। এবার মাত্র ৪২ ওয়ার্ডে জয় তাদের।
বিজেপি এগিয়ে ছিল মাত্র ১২টি ওয়ার্ডে। এবার সেটা বেড়ে হল ১০২ ওয়ার্ড। ২০২১ সালের পুরভোটে তৃণমূল ১৩৪, বিজেপি ৩, বাম ২, কংগ্রেস ২ ও নির্দল ১ ছিল। ২০২৪ লোকসভায় ৯৬টি ওয়ার্ডে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। ৪৬টি ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি।
Kolkata,West Bengal
May 12, 2026 12:30 PM IST
