Last Updated:
West Bengal Legislative Assembly: আগামী ১৫ মে, শুক্রবার, বিধানসভায় স্পিকার নির্বাচন করা হবে বলে জানা গিয়েছে। তার আগে প্রোটেম স্পিকার হিসাবে দায়িত্ব নিয়েছেন মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়।
কলকাতা: আগামী ১৫ তারিখ বিধানসভায় স্পিকার নির্বাচন করা হবে বলে জানা গিয়েছে। স্পিকার নির্বাচনের জন্য প্রোটেম স্পিকার হিসাবে দায়িত্ব নিয়েছেন মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়। ১৫ তারিখ, অর্থাৎ শুক্রবার স্পিকার নির্বাচন হবে বিধানসভায়।
এর আগে নতুন সরকারের মন্ত্রিসভায় শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে শপথ নেন ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ এবং অশোক কীর্তনিয়া। সেই মন্ত্রীদের দফতরও বণ্টন করে দেওয়া হয়। এবার স্পিকার নির্বাচনের দিনক্ষণও ঘোষণা করা হল। এর পরে বিধানসভায় শপথ গ্রহণ হবে বিধায়কদের।
সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেই বৈঠকে অন্নপূর্ণা ভাণ্ডার, মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা-সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তবে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাঁদের অন্নপূর্ণা ভাণ্ডারে নতুন করে নাম নথিভুক্ত করতে হবে কি না, প্রকল্পে টাকা পাওয়ার মাপকাঠি কী হবে, সে বিষয়ে এ দিনের বৈঠকে বিশদে কিছু জানানো হয়নি৷ তবে কড়া ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, মৃত অথবা এ রাজ্যের বাসিন্দা নন এমন কোনও নাম এই প্রকল্পে নথিভুক্ত করা যাবে না৷
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
