Last Updated:
Mouni-Suraj Divorce Rumours: মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামে মৌনি ও সূরজের একে অপরকে আনফলো করার বিষয়টি ভক্তদের নজরে আসার পর থেকেই তাদের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ে। ডিভোর্সের জল্পনার মধ্যেই একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, যে তাঁরা ইতিমধ্যেই আলাদা থাকছেন।
মুম্বই: মৌনি রায় ও তাঁর স্বামী সূরজ নাম্বিয়ারের বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে তোলপাড় নেটদুনিয়া৷ ডিভোর্সের জল্পনার মধ্যেই একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, যে তাঁরা ইতিমধ্যেই আলাদা থাকছেন। সিয়াসাত ডটকমের প্রতিবেদন অনুযায়ী, মৌনি ও সুরজ ইতিমধ্যেই আলাদা হয়ে গেছেন এবং একসঙ্গে থাকছেন না। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, সূরজ খ্যাতি অর্জনের জন্য মৌনিকে প্রতারণা করেছেন এবং তাঁদের সম্পর্কের সময় তাঁর টাকাও ব্যবহার করেছে’।
মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামে মৌনি ও সূরজের একে অপরকে আনফলো করার বিষয়টি ভক্তদের নজরে আসার পর থেকেই তাদের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা আরও উল্লেখ করেছেন যে, সূরজ মৌনির সঙ্গে তার বিয়ের ছবিগুলো ডিলিট বা আর্কাইভ করে রেখেছেন বলে মনে হচ্ছে, যা তাদের সম্পর্কে বিচ্ছেদের জল্পনা উস্কে দিয়েছে।
২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় জাকজমক ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন মৌনি রায় ও সূরজ নাম্বিয়ার । এই দম্পতির বিয়ের অনুষ্ঠান মালায়ালি ও বাঙালি উভয় রীতিতেই হয়েছিল এবং তাঁরা তাঁদের বিশেষ দিনটির বেশ কিছু ছবি ও ভিডিও অনলাইনে শেয়ার করেন। তাঁদের বিয়ের ছবিগুলো ভক্ত ও তারকাদের কাছ থেকে প্রচুর ভালবাসা পান। বিগত বছরগুলোতে মৌনি এবং সূরজকে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেত। তবে, সম্প্রতি ইনস্টাগ্রামে তাদের কার্যকলাপ তাদের বিয়ে নিয়ে জল্পনা উস্কে দিয়েছে। তবে, এটাও উল্লেখ্য যে, এখন পর্যন্ত মৌনি বা সূরজ কেউই তাদের বিবাহবিচ্ছেদের গুজব নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।
বঙ্গললনা মৌনির স্বামী সূরজ দুবাইয়ের একজন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার। তিনি আর. ভি. কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ বি.টেক সম্পন্ন করেন। পরবর্তীতে, এই ব্যাঙ্কার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইনভেস্টমেন্ট সায়েন্স এবং ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন। মৌনির স্বামী ইনভিকাসে ইঞ্জিনিয়ারিং এবং বিজনেস ডেভেলপমেন্টের লিড হিসেবে চাকরি পাওয়ার আগে অশোকা ইন্ডিয়াতে চার মাস ইন্টার্ন হিসেবে কাজ করেছিলেন। ২০২২ সালে তাদের বিয়ের সময় সুরজ সংযুক্ত আরব আমিরাতের ক্যাপিটাল মার্কেটসের ডিরেক্টর হেড ছিলেন। জানা গেছে, সূরজের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৫০ কোটি থেকে ৬০ কোটি টাকা। উল্লেখ্য, যে নিউজ১৮ শোশা এই দাবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি। মৌনি এবং সূরজও তাদের বিচ্ছেদের গুজব নিশ্চিত বা অস্বীকার করে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।
Kolkata,West Bengal
May 13, 2026 10:48 AM IST
