- মৌনী রায় ও সূর্য নামবিয়ারের সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ‘আনফলো’ করেছেন।
- সূর্য নিজের প্রোফাইল ডিঅ্যাকটিভেট করেছেন, মৌনী বিয়ের পর সব ছবি মুছে ফেলেছেন।
- টাকার সমস্যা ও মৌনীর উপার্জনের অর্থ সূর্য নিজের জন্য ব্যবহার করছিলেন অভিযোগ।
- দাম্পত্য বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি মৌনী বা তাঁর স্বামী সূর্য।
কলকাতা: বিয়ে ভাঙছে বাঙালি নায়িকার? সদ্যই সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ‘আনফলো’ করে দিয়েছেন, অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy) আর তাঁর স্বামী সূর্য নামবিয়ার (Suraj Nambiar)। ২০২২ সালে বিয়ে করেছিলেন সূর্য আর মৌনী। দীর্ঘদিন থেকেই সম্পর্কে ছিলেন তাঁরা, তবে সোশ্যাল মিডিয়ায় কখনোই একসঙ্গে ছবি শেয়ার করে নেননি তাঁরা। তবে বিয়ের আগেরদিনই সোশ্যাল মিডিয়ায় মৌনী আলাপ করিয়ে দেন তাঁর স্বামীর সঙ্গে। এরপরেই বিয়ের ছবি শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। একাধিক রীতি মেনেই বিয়ে করেন অভিনেত্রী। এরপরেই সোশ্যাল মিডিয়ায় হামেশাই একসঙ্গে ছবি শেয়ার করে নিলেন মৌনী আর সূর্য। তবে সদ্যই এই বিষয়টি সবার নজর কেড়েছে যে, একে অপরকে আনফলো করে দিয়েছেন, সূর্য আর মৌনী।
অর্থই অনর্থ? সূর্যের বিরুদ্ধে বিস্ফোরক মৌনী
এখানেই শেষ নয়, সূর্য নামবিয়ার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পর্যন্ত ডিঅ্যাকটিভেট করে দিয়েছেন। অন্যদিকে মৌনীর প্রোফাইলে বিয়ের ছবি থাকলেও, তিনি সূর্যর সঙ্গে সদ্য পোস্ট করা যাবতীয় ছবি মুছে ফেলেছেন। কানাঘুষোয় খবর, মৌনী আর সূর্যর মধ্যে টাকাপয়সা নিয়ে সমস্যা হয়েছিল। মৌনীর অভিযোগ ছিল, তাঁর যাবতীয় অর্থ নাকি নিজের স্বার্থে ব্যবহার করছেন সূর্য। মৌনীকে না জানিয়েই সূর্য মৌনীর উপার্জন করা অর্থ নিজের জন্য ব্যবহার করছিলেন। যদিও মৌনী বিচ্ছেদ নিয়ে কোনও কথাই বলেননি। অন্যদিকে সূর্য ও এই বিষয়ে একেবারেই মুখ খুলতে চান না। তবে মৌনী সাম্প্রতিক সব ছবিগুলি মুখে ফেললেও, সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি ও বিয়ের ছবি একইরকমভাবে রেখে দিয়েছেন মৌনী। সম্পর্কের বিষয়ে তিনি কোনোও কথা বলতে চাননি।
ইতিমধ্যেই মৌনী আর সূর্যের বিচ্ছেদ?
কিছু কিছু সূত্র বলছে, এখন নাকি একসঙ্গে থাকছেন না মৌনী আর সূর্য। তাঁরা নাকি আলাদা থাকছেন বেশ কিছুদিন ধরেই। সূর্য নাকি মৌনীর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। অনেক সূত্র আবার নাকি বলছে, মৌনী আর সূর্যের ইতিমধ্যেই বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে তাঁরা এই বিষয়টা এখনই প্রকাশ্যে আনতে চান না।