Last Updated:
Dileep Raj Death: দিলীপ রাজ তাঁর স্মার্টওয়াচের কারণে শারীরিক উপসর্গ উপেক্ষা করেছিলেন। জানা গেছে, ৪৭ বছর বয়সী এই অভিনেতা গত ১২মে রাতে বুকে ব্যথা অনুভব করেন। কিন্তু অস্বস্তি সত্ত্বেও তিনি তাৎক্ষণিক চিকিৎসা নেননি।
বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ৷ কন্নড় অভিনেতা-প্রযোজক দিলীপ রাজের আকস্মিক মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ। বুধবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা রাজ । অভিনেতার পরিবার ও যখন অভিনেতার মৃত্যুতে শোক পালন করছে, তখন একটি নতুন প্রতিবেদনে কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।
একটি প্রতিবেদন অনুযায়ী, দিলীপ রাজ তাঁর স্মার্টওয়াচের কারণে শারীরিক উপসর্গ উপেক্ষা করেছিলেন। জানা গেছে, ৪৭ বছর বয়সী এই অভিনেতা গত ১২মে রাতে বুকে ব্যথা অনুভব করেন। কিন্তু অস্বস্তি সত্ত্বেও তিনি তাৎক্ষণিক চিকিৎসা নেননি। কারণ তাঁর স্মার্টওয়াচে দেখাচ্ছিল যে তাঁর হৃদস্পন্দন স্বাভাবিক ছিল।
২০০৫ সালে ‘বয়ফ্রেন্ড’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন রাজ , যেখানে তিনি শিবা চরিত্রে অভিনয় করেছিলেন। পরবর্তী বছরগুলোতে তিনি ২৫টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে ‘মিলানা’, যেখানে তিনি প্রয়াত কন্নড় সুপারস্টার পুনীত রাজকুমারের ভাইয়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘পরিচয়’, ‘নান্নি পারু’, ‘বর্ডার’, ‘পঞ্চামৃত’, ‘সুগ্রীব’, ‘গেলেয়া’ এবং ‘ইউ টার্ন’। তিনি ‘মানেয়োন্দু মুরু বাগিলু’, ‘রথসপ্তমী’ এবং ‘প্রীতিগাগি’-র মতো টেলিভিশন সিরিয়ালেও অভিনয় করেছেন।
দিলীপ রাজ বর্তমানে জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘কৃষ্ণ রুক্কু’ প্রযোজনা করছেন। ৪৭ বছর বয়সী এই অভিনেতাকে সর্বশেষ ‘লাভ মকটেল ৩’ ছবিতে দেখা গিয়েছিল। বুধবার বিকেলে রাজের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।
Kolkata,West Bengal
May 14, 2026 10:09 AM IST
