চেন্নাই: চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) চলতি মরশুম বারংবার চোট আঘাত দ্বারা অবরুদ্ধ হয়েছে। ন্যাথান এলিস, খলিল আমেদ, আয়ুষ মাত্রেরা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। স্পেনসর জনসন, মহেন্দ্র সিংহ ধোনিরা তো এখনও পর্যন্ত একটি ম্যাচও খেলেননি। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও এক ক্রিকেটার। হলুদ ব্রিগেডের ইংরেজ ক্রিকেটার জেমি ওভারটন (Jamie Overton) টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন।
ডান উরুর চোটের কারণে আর বাকি আইপিএলে খেলতে পারবেন না ওভারটন। ওভারটনের বদলি ক্রিকেটারের নামও ঘোষণা করে দিয়েছে সিএসকে। ওভারটনের বদলে প্রোটিয়া ক্রিকেটার ডিয়ান ফরেস্টারকে (Dian Forrester) দলে নিয়েছে সিএসকে।
আরও পড়ুন:- চার জয়ের পর আরসিবির বিরুদ্ধে হতাশাজনক হারের ফলে কি প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল কেকেআর?