Last Updated:
Traffic Rules: বিনা হেলমেটে বাইক চালানোর পাশাপাশি পার্কিং নিয়েও কড়া অবস্থান নিতে চলেছে কলকাতা পুলিশ৷ বৃহস্পতিবার, বেআইনি পার্কিংয়ের ক্ষেত্রে সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত মোট ৬০৩ জন্যের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে৷
কলকাতা: রাজ্যে পালাবদলের পর ট্রাফিক আইন নিয়ে আরও কড়া অবস্থান নিল কলকাতা পুলিশ৷ হেলমেট ছাড়া বাইক চালানো যাবে না, আগেই ঘোষণা করেছিল কলকাতা পুলিশ৷ এবার, নিয়ম না মানলেই শুরু হল ধরপাকড়৷ বৃহস্পতিবার সকাল থেকে বেলা ২ টো পর্যন্ত বিনা হেলমেটে ৫৫৮ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ৷
বিনা হেলমেটে বাইক চালানোর পাশাপাশি পার্কিং নিয়েও কড়া অবস্থান নিতে চলেছে কলকাতা পুলিশ৷ বৃহস্পতিবার, বেআইনি পার্কিংয়ের ক্ষেত্রে সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত মোট ৬০৩ জন্যের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে৷
কলকাতার নির্দিষ্ট কিছু জায়গায় হেলমেটবিহীন চালকদের যাতায়াত বেশি বলে অভিযোগ ওঠে। পাশাপাশি, ওই জায়গাগুলিতে সিগন্যাল না-মানার অভিযোগও উঠেছে৷
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ৷ ১১ ও ১২ মে ২৬৬১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৩ তারিখ অর্থাৎ আজ বিকেল চারটে পর্যন্ত ৬৪১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের তরফে।
এবার রাজ্যে হেলমেটহীন বাইক চালকদের বিরুদ্ধে অভিযান চালাবে পুলিশ। আর হেলমেট না পরে বাইক চালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লে জরিমানার মুখে পড়তে হবে।
কলকাতায় বহু জায়গায় বাইক চালকদের একাংশ হেলমেট ব্যবহার করেন না। বারবার একই অভিযোগ উঠেছে আগেও। রাতের শহরে হেলমেট ছাড়াই দ্রুতগতিতে বাইকে ছোটায় অনেকে। ফলে দুর্ঘটনা এবং প্রাণহানিও ঘটনা ঘটে প্রায়ই। বহু ক্ষেত্রে বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তাতেও তাদের দমানো যায়নি। এবার অবস্থার পরিবর্তনের জন্যই কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।
Kolkata,West Bengal
