ল’রিয়াল প্যারিসের অ্যাম্বাসেডর আলিয়া ভাট কান চলচ্চিত্র উৎসব ২০২৬-এ নজর কেড়েছেন। ফ্যাশন এবং সিনেমা জগতে বিশ্বের সবচেয়ে প্রশংসিত ব্যক্তিত্বদের মধ্যে তাঁর জায়গা আরও শক্তিশালী হয়েছে। তবে তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্টটি ভক্তদের রেড কার্পেটের বাইরের জগতের ছবিটাও দেখিয়েছিল। পরিপাটি পোর্ট্রেটগুলোর পাশাপাশি ছিল কিছু স্বতঃস্ফূর্ত মুহূর্ত— যা একান্ত নিজের। যা সবাইকে মনে করিয়ে দেয় যে, দিনের পর দিন অভিনয়, পোশাক-বদল, ক্যামেরার ফ্ল্যাশ আর আনুষ্ঠানিক নৈশভোজের পর চলচ্চিত্র তারকাদেরও একটু বিশ্রামের প্রয়োজন হয়। অন্যতম সেরা আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করে, কানে আলিয়ার এই উপস্থিতি ল’রিয়াল প্যারিসের সঙ্গে তাঁর এই যাত্রায় আরও একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে।
