Last Updated:
Stocks to Buy :ভারতীয় শেয়ার বাজারে এই মুহূর্তে ব্যাপক ওঠানামার পরিবেশ তৈরি হয়েছে, যার ফলে খুচরো বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তবে এই অস্থির বাজারেও এমন কিছু বাছাই করা শেয়ার রয়েছে, যা বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিতে পারে। বিভিন্ন ব্রোকারেজ হাউস এমনই ১০টি ‘ধুরন্ধর’ স্টক বেছে নিয়েছে, যেগুলি শক্তিশালী অর্ডার বুক, দুর্দান্ত ব্যবসায়িক মডেল এবং নতুন সেক্টরে সম্প্রসারণের জোরে ভবিষ্যতে মোটা লাভ দেওয়ার ক্ষমতা রাখে।