Last Updated:
আবারও মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘিরে ব্যাহত হল পরিষেবা। ব্লু লাইনের রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে এক ব্যক্তি ট্র্যাকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। এর জেরে ডাউন লাইনে মেট্রো চলাচলে সমস্যা দেখা দেয়। বর্তমানে শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার এবং ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আংশিক পরিষেবা চালু রয়েছে। উদ্ধারকাজের স্বার্থে পাওয়ার ব্লক করে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।
ফের মেট্রোতে আত্মহত্যার চেষ্টা! আর তার জেরে ডাউন লাইনে মেট্রো চলাচল ব্যাহত। ব্লু লাইনের রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে এই আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। আপাতত মেট্রো পরিষেবা শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার এবং অন্যদিকে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে।
মেট্রো সূত্রে খবর, সোমবার বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে ডাউন লাইনে এক ব্যক্তি শহিদ ক্ষুদিরামগামী ট্রেনের সামনে আচমকাই ঝাঁপ দেন। এই ঘটনার ফলে দ্রুত ট্রেন থামিয়ে দেন চালক। এরপরেই উদ্ধারকাজের জন্য লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছোন মেট্রোকর্মীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী পাওয়ার ব্লক বন্ধের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রেখে উদ্ধারকাজ চলছে।
(বিস্তারিত আসছে)
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
